সনদ বাস্তবায়নের পথ বের করতে বিশেষজ্ঞদের সঙ্গে বসবে কমিশন: আলী রীয়াজ

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১২:৪৫ পিএম

জুলাই জাতীয় সনদ কবে ঘোষণা করা হবে, তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ওপর। সনদ কীভাবে বাস্তবায়ন হবে, এ নিয়ে শীঘ্রই কমিশন আলোচনা করবে বিশেষজ্ঞদের সঙ্গে।

শুক্রবার (৮ আগস্ট) সকালে জুলাই জাতীয় সনদের অগ্রগতি সম্পর্কে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। বলেন, কমিশনের মেয়াদ বাড়ানো হবে কি না, সে সিদ্ধান্ত সরকারের।

ঐকমত্য কমিশনের দুই দফা আলোচনার পর এর বাস্তবায়ন কীভাবে হবে, এ নিয়ে আগ্রহের শেষ নেই রাজনৈতিক দল ও সাধারণ মানুষের।

সকালে সংসদ ভবনের এলডি হলে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, অগ্রগতি ও নানা বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঐকমত্য কমিশন। 

এসময় আলী রীয়াজ জানান, এপর্যন্ত দুই দফা আলোচনার অধিকাংশ বিষয়ই বাস্তবায়নের পথে রয়েছে। দ্বিতীয় পর্যায়ে আলোচ্য ২০টি বিষয়ের মধ্যে নোট অব ডিসেন্ট পড়েছে ৯টিতে।

সনদ কবে বাস্তবায়ন হবে, এ প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, এটি নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ওপর।

এছাড়া সনদের বাস্তবায়নের পথ কী হবে, তা নির্ধারণে কমিশন আগামী সপ্তাহে আলোচনা করবে বিশেষজ্ঞদের সাথে। পরে আবারও বসবে রাজনৈতিক দলগুলো নিয়ে।

আর, আলোচনায় অগ্রগতি না হলে, কমিশনের মেয়াদ বাড়ানো হবে কি না, সে সিদ্ধান্ত সরকার নেবে বলেও জানান আলী রীয়াজ।

একাত্তর/আরএ
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
'সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫'-এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এ বিষয়ে সর্বদলীয় সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর