চানখারপুলে ছয় হত্যা: আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১২:৩৭ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে শহীদ শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আট বরখাস্ত পুলিশের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। 

সোমবার (১১ আগস্ট) বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই বিচার কাজ শুরু হয়। মামলার চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 

এর আগে রোববার সাক্ষ্য নেয়ার কথা থাকলেও তা হয়নি। আজ প্রসিকিউশনের সূচনা বক্তব্যের পর মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে। 

শেখ হাসিনার মামলার পর, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় কোনো মামলায় সাক্ষ্যগ্রহণ হচ্ছে। 

এই মামলায় আট আসামির মধ্যে শাহবাগ থানার বরখাস্ত সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া,  ইমাজ হোসেন ইমন ও  নাসিরুল ইসলাম গ্রেপ্তার আছেন। আর পলাতক আছেন ডিএমপির বরখাস্ত সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম  আখতারুল ইসলাম ও সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। 

গত ১৪ জুলাই আট আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এই অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।

আরবিএস
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা।
আগামী ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (৫ জুলাই) দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সিদ্ধান্তের কথা জানান...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর