মেয়াদ বাড়লো জাতীয় ঐকমত্য কমিশনের

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১২:০৪ পিএম

তৃতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসে জুলাই জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে আরও এক মাস মেয়াদ বাড়ানো হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের। 

কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে সোমবার (১১ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ছয় সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা ও জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে আলোচনার দায়িত্ব দিয়ে গত ১২ ফেব্রুয়ারি ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন করে সরকার। 

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে কমিশনের সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজকে সহ-সভাপতি করা হয়। 

এ বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করা এ কমিশনের মেয়াদ ঠিক করা হয় ছয় মাস, অর্থাৎ ১৫ অগস্ট পর্যন্ত। ইতোমধ্যে প্রথম পর্বের সংলাপে ১৬৬টি প্রস্তাবের মধ্যে ৬২টি বিষয়ে এবং দ্বিতীয় পর্বে গুরুত্বপূর্ণ ২০টি সাংবিধানিক বিষয়ে নোট অব ডিসেন্টসহ ঐকমত্য হয়েছে। এরইমধ্যে সনদ বাস্তবায়ন এবং এর আইনি ভিত্তি নির্ধারণে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করছে কমিশন।

আরবিএস
বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন এক লাখ ৫৬ হাজার টাকা ও ২০ তম গ্রেডে সর্বনিম্ন ২০ হাজার টাকা নির্ধারণ করে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন...
সংবিধান সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় সরকার। সে জন্য বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর