জিয়ার কবর তাহলে কোথায়?

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০৮:০৭ পিএম

চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

বৃহস্পতিবার (২৬ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এ প্রসঙ্গে  নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ একাত্তরকে জানান, '১৯৮১ সালে যখন জিয়াকে হত্যা করা হয় ঠিক সেই সময় স্বচক্ষে তার মরদেহ দেখার সুযোগ না হলেও সামরিক বাহিনীতে কাজ করার সুবাদে এই সম্পর্কে অনেক তথ্য আমার কানে এসেছে। আমি দালিলিকভাবেও এ বিষয়ে অনেক তথ্য দিতে পারি। যেমন পুলিশের একজন আইজিপি একটা বই লিখেছিলেন। সেই বইয়ে প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর পক্ষে যথেষ্ট দালিলিক ভিত্তি আমি পেয়েছি।'

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ আরও বলেন, 'সাবেক আইজিপি সাহেবের সেই বইয়ে সুস্পষ্টভাবে উল্লেখ আছে, ১৯৮১ সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের দিন সেখানে যেসব ঘটনা ঘটে তারপর সিআরপিসির যেসব স্ট্যান্ডার্ড পদ্ধতিতে একটি মৃতদেহের ব্যবস্থাপনা ও শনাক্তকরণ করা হয়ে থাকে সেসব পদ্ধতি একেবারেই অনুসরণ করা হয়নি।

আদালতে হত্যার বিচারের ক্ষেত্রে সুরতহাল ও পোষ্টমর্টেমও সঠিকভাবে হয়নি। পোষ্টমর্টেমও করা হয়েছিল ব্যাক্তিগত ভাবে। এছাড়া আইডেন্টিফিকেশন অব ডেডবডির বিষয়টিও কোর্টে উঠে এসেছিল। কে শনাক্ত করেছিল এটা জিয়ার দেহাবশেষ? এ প্রশ্নের উত্তরে যেসব বক্তব্যগুলো উঠে এসেছিল সেই সময়ে, তাতে ব্যাপক গড়মিল দেখা যায়।' 

মেজর জেনারেল আব্দুর রশিদ ধারণা করেন, 'প্রধানমন্ত্রী যখন এই মন্তব্য করছেন তারমানে তার কাছে নিশ্চয়ই এই সম্পর্কে আরও তথ্য আছে। হয়তো সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে এসব তথ্য রক্ষিত আছে। হয়তো সামনে এসব তথ্য সবার সামনে উঠে আসবে।' 

সুস্পষ্টভাবে কেউ জিয়ার মৃতদেহ শনাক্ত করেছিলেন কি-না, এমন প্রশ্নের জবাবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ বলেন, 'সুস্পষ্টভাবে কেউ বলতে পারছে না যে সে জিয়ার মৃতদেহ দেখেছে। কারণ ঘটনাটি ঘটে চট্টগ্রাম সার্কিট হাউজে। ঘটনার পরপর কয়েকটি মৃতদেহ চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে পাহাড়ে দাফন করা হয়েছিল। আইজিপি সাহেবের ওই বইতে উঠে এসেছে সেই মরদেহগুলো দাফনের সময় স্থানীয়রা যখন প্রশ্ন করেছিল এগুলো কাদের মৃতদেহ তখন উত্তর এসেছিল এগুলো পাহাড়ে সংঘর্ষে নিহতদের মরদেহ। এরকম নানা গল্প প্রচলিত আছে।'

তিনি আরও বলেন, 'এই বিষয়ে কেন সুস্পষ্ট কোন ইতিহাস উঠে আসেনি তা আমাদের এখনো অজানা। এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তাও এখনো বের হয়ে আসেনি। আজ মাননীয় প্রধানমন্ত্রী যে মন্তব্য করলেন তাতে বিষয়টি আবারও আলোয় আসলো। এই বিষয়ে সুস্পষ্ট তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। তবে প্রধানমন্ত্রী যেসব কথা বললেন তার সবই সত্যি।' 

এখন সত্য কিভাবে উঠে আসতে পারে সেই প্রসঙ্গে এই নিরাপত্তা বিশ্লেষক মন্তব্য করেন, 'এখনো সত্য বের করে আনার সুযোগ আছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে। তাহলেই বের হয়ে আসবে আসলেই এখানে জিয়ার মরদেহ আছে কি-না। এই কাজটি করলে জাতির সামনে উন্মুক্ত হবে সত্য ঘটনা। সত্য ঘটনা আগামী প্রজন্ম জানতে চায়।' 



একাত্তর/এআর

ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর