রাজসাক্ষী হিসেবে কী ক্ষমা পাবেন সাবেক আইজিপি মামুন?

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম

জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের মাধ্যমে ছাত্র-জনতা নিহত ও আহতের ঘটনায় অনুতপ্ত ও লজ্জিত হয়ে ক্ষমা চেয়েছেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। রাজসাক্ষীর লিখিত জবানবন্দিতে তিনি বলেছেন, গণহত্যার শিকার প্রত্যেক পরিবার, আহত ব্যক্তি, দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে আমি ক্ষমাপ্রার্থী। 

তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, তিনি ক্ষমা পাবেন কি না, সেই সিদ্ধান্ত আদালত নেবে। এখানে প্রসিকিউশনের কোনো ভূমিকা নেই। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানি শেষে আদালতের চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজের বিবেকের তাড়নায় অপরাধ স্বীকার করেছেন। এমনকি নিজের পক্ষ থেকে রাজসাক্ষী হওয়ারও আবেদন করেছিলেন। চূড়ান্ত সিদ্ধান্তের মধ্য দিয়ে তার ব্যাপারে আদালত কী সিদ্ধান্ত নেবেন, সেটা নির্ধারিত হবে।

তিনি আরও বলেন, সাবেক আইজিপি যেই সাক্ষ্য দিয়েছেন। বিশ্বের কোনো আদালতেই এ সাক্ষ্যকে দুর্বল প্রমাণ করার সুযোগ নেই। এটি একটি অকাট্য অপ্রতিরোধ্য সাক্ষ্য। এটি শুধু জুলাই আগস্টের ঘটনা নয়, বাংলাদেশে গত ১৫ বছরে যত গুম খুন হয়েছে তার বিরুদ্ধে একটি অকাট্য দলিল হিসেবেও কাজ করবে।

রাজসাক্ষী কে, আসামি কীভাবে রাজসাক্ষী হন

রাজসাক্ষী হলেন এমন একজন আসামি, যিনি একটি অপরাধের সহযোগী হওয়া সত্ত্বেও আদালতের কাছে নিজের দোষ স্বীকার করে অন্য আসামিদের বিরুদ্ধে তথ্য প্রদান করেন এবং প্রকৃত ঘটনা বা পরিস্থিতি প্রকাশ করেন, যার বিনিময়ে তিনি আইনি সুবিধা বা ক্ষমা পেতে পারেন। এই ধরনের সাক্ষীর মূল উদ্দেশ্য হলো মামলার প্রকৃত সত্য উদঘাটন করা।

ফৌজদারি কার্যবিধির ৩৩৭ ধারার ভাষ্য হলো, কোনো প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট অপরাধ তদন্ত, অনুসন্ধান বা বিচারের যেকোনো পর্যায়ে অপরাধের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বা সে সম্পর্কে সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে শর্তসাপেক্ষে ক্ষমা করার প্রস্তাব দিতে পারেন। শর্ত হলো, তাঁর জানামতে অপরাধসম্পর্কিত সামগ্রিক অবস্থা ও অপরাধ সংঘটনের ব্যাপারে মূল অপরাধী বা সহায়তাকারী হিসেবে জড়িত প্রত্যেকের সম্পর্কে পূর্ণাঙ্গ ও সত্য ঘটনা প্রকাশ করলেই তাঁকে ক্ষমা করা হবে।

আর ফৌজদারি কার্যবিধির ৩৩৮ ধারা অনুযায়ী, রায় দেওয়ার আগে যেকোনো সময় যে দায়রা আদালত মামলার বিচার করেছেন, তিনি বিচারকালে সংশ্লিষ্ট অপরাধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তির সাক্ষ্য নেওয়ার শর্তে তাঁকে ক্ষমা করার আদেশ দিতে পারেন।

রাজসাক্ষী ক্ষমা পাওয়ার শর্তেই নিজের অপরাধ এবং অন্য অপরাধীদের অপরাধের বিবরণ দেবেন। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, কোনো রাজসাক্ষী যদি নিজের অপরাধ ও অন্য অপরাধীদের ব্যাপারে সত্য গোপন করেন কিংবা মিথ্যা সাক্ষ্য দেন, তখন তিনি রাজসাক্ষী থেকে আবার আসামি হয়ে যান।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১৫ ধারায় রাজসাক্ষীর বিষয়ে বলা হয়েছে, বিচারের যেকোনো পর্যায়ে ট্রাইব্যুনাল যদি মনে করেন যে ধারা ৩-এ উল্লেখিত কোনো অপরাধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বা অবগত রয়েছে বলে ধারণা করা হচ্ছে, এমন কোনো ব্যক্তির সাক্ষ্য প্রয়োজন, তবে সে ব্যক্তি যদি অপরাধ-সম্পর্কিত এবং অপরাধ সংঘটনে প্রধান বা সহায়ক হিসেবে জড়িত অন্য ব্যক্তিদের সম্পর্কে তাঁর জ্ঞাত সমস্ত পরিস্থিতি পূর্ণাঙ্গ ও সঠিকভাবে প্রকাশ করার শর্তে স্বীকারোক্তি দিতে সম্মত হয়, তাহলে ট্রাইব্যুনাল তাঁকে ক্ষমা প্রদানের প্রস্তাব দিতে পারেন। 

১৫(২) এই ধারার অধীন ক্ষমার প্রস্তাব গ্রহণকারী প্রত্যেক ব্যক্তিকে বিচার চলাকালে সাক্ষী হিসেবে পরীক্ষা করা হবে। ১৫(৩) এমন ব্যক্তিকে বিচার শেষ না হওয়া পর্যন্ত হেফাজতে রাখা হবে।

সুপ্রিমকোর্টের আইনজীবী শিশির মনির বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী, একজন অপরাধী, যিনি নিজের অপরাধের দায় স্বীকার করেন, পাশাপাশি অন্য সব অপরাধীদের সম্পর্কে বিস্তারিত সত্য তথ্য প্রকাশ করেন, তিনি ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে বিবেচিত হন। অর্থাৎ, ট্রাইব্যুনালের কাছে নিজের অপরাধের দায় স্বীকার করতে হবে। অন্য অপরাধীদেরও অপরাধের তথ্য প্রকাশ করতে হবে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রাজসাক্ষী হওয়ার বিষয়টি উল্লেখ করে আইনজীবী শিশির মনির বলেন, তিনি (মামুন) ট্রাইব্যুনালে নিজের অপরাধ স্বীকার করেছেন। এখন প্রকাশ্য আদালতে তাঁর সাক্ষ্য নেবেন ট্রাইব্যুনাল। তিনিই প্রথম আসামি, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজসাক্ষী হয়েছেন।

একাত্তর/এসি
পুলিশের প্রতি জনগণের আশানুরূপ আকাঙ্ক্ষা পূরণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
ইউনেস্কোর সেকশন ফর ফ্রিডম অব এক্সপ্রেশন, ডিভিশন অব ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেক্টরের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহেদী বেনচেলাহ পুলিশের মহাপরিদর্শক...
পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, গত ৫ আগস্টের পর অনেক মিথ্যা মামলাসহ বিভিন্ন মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে। তিনি বলেন, মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার করা হবে না।
আসন্ন দুর্গাপূজায় এবার তিন ধাপে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর