নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো দেশ হস্তক্ষেপের চেষ্টা করছে–এমন তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে নির্বাচন কমিশনই (ইসি) দায়িত্ব পালন করবে। 

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন এরইমধ্যে নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ দেখিয়েছে। তবে এ নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। জানান, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্র ও উন্নয়ন সহযোগীদের অবস্থান নিয়ে এখনি মন্তব্য করা অনুমান নির্ভর হবে।

এসময় তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে উপদেষ্টা জানান, তারেক রহমান বাংলাদেশের নাগরিক। যে কোনো সময় দেশে ফিরতে পারেন। তিনি যখন ইচ্ছা প্রকাশ করবেন এবং তার কোনো সহযোগিতা প্রয়োজন হবে, তখন মন্ত্রণালয় বিষয়টি দেখবে। 

এদিকে মালয়েশিয়ায় উদ্ভূত শ্রমসংকট সমাধানে বাংলাদেশ মিশন সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান উপদেষ্টা।

আরবিএস
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ‍্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে রোববার এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে...
ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুর উপনির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর