ইসলামাবাদে ধর্ম উপদেষ্টাকে সংবর্ধনা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭ পিএম

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টাকে সংবর্ধনা দিয়েছে পাকিস্তানের ধর্ম ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ইসলামাবাদে মন্ত্রণালয়ের ফেডারেল মন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফ তার কার্যালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনকে অভ্যর্থনা জানান। পরে তারা বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে দীর্ঘ আলোচনা করেন।

এসময় তারা ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন মজবুত করার লক্ষে ধর্মীয় ডেলিগেশন প্রেরণের বিষয়ে ঐকমত্য পোষণ করেন।

প্রসঙ্গত, পাকিস্তান থেকে প্রতি বছর ৬৭ শতাংশ মানুষ সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে যান। বাকি ৩৩ শতাংশ বেসরকারি এজেন্সির আওতায় হজ পালন করেন।

ধর্ম উপদেষ্টা বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে পাকিস্তানের নাম করা মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা লাভের সুযোগ দেওয়ার জন্য ধর্মমন্ত্রীকে অনুরোধ জানান। মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বস্ত করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ পুরোপুরি বজায় রয়েছে। এখানে যেকোনো নাগরিক স্বাচ্ছন্দ্যে ও ভাবগাম্ভীর্য নিয়ে ধর্মচর্চা ও ধর্ম অনুশীলন করতে পারেন। বাংলাদেশ আন্তঃধর্মীয় সম্প্রীতির একটি রোল মডেল। ৯১ শতাংশ মানুষ মুসলমান। বাকিগুলো সনাতন, বৌদ্ধ,  খ্রিস্টান ও নৃতাত্ত্বিক গোষ্ঠী।

বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়ের সচিব ড. সৈয়দ আতাউর রহমান,  বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাদেক আহমদ ও বাংলাদেশ হাই কমিশনের প্রেস কাউন্সিলর মুহাম্মদ তৈয়ব আলী প্রমুখ।

একাত্তর/আরএ
পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিত আন্টালিয়া ডিপ্লোমাসি ফোরামের ফাঁকে গত শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের মধ্যে একটি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর