ডিসেম্বরে যারা নির্বাচন চেয়েছিলো, তারাই বানচালের ষড়যন্ত্র করছে: আসিফ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম

যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিলো, তারাই এখন তা বানচালের ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।

শনিবার (৬ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে ফেরাতেই এমন ষড়যন্ত্র।

একইসঙ্গে শুক্রবার রাজবাড়িতে নুরাল পাগলার কবর খুড়ে পোড়ানোয় ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেবার হুঁশিয়ারিও দেন তিনি।

ধর্মীয় ভাবনা আর নানা মত ও রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটছে উশৃঙ্খল জনতার কর্মকাণ্ড বা মব সহিংসতা। এসবে যেমন প্রাণ হারাচ্ছেন মানুষ, তেমনি অস্থিতিশীল হচ্ছে পরিবেশও।

তবে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনাকে মবের সাথে না মেলানোর কথাও বলেন তিনি। এসময় নির্বাচনকে বানচাল করতেই এমন ষড়যন্ত্র বলে অভিযোগ করেন উপদেষ্টা আসিফ।

কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে নিন্দনীয় আচরণ বলেও মনে করেন তিনি।

একাত্তর/আরএ
আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন আজ বুধবার (১৩ মে) শুরু হচ্ছে।
চলতি বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের এক নতুন যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামীর রাজনীতি হবে কেবল দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর