পুলিশকে কম্পিউটার-প্রিন্টার উপহার দিলো চীন দূতাবাস

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ এএম

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতকালে রাষ্ট্রদূত চীনা দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য ৪৯টি কম্পিউটার এবং ৪৯টি প্রিন্টার প্রদান করেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত।

আইজিপি রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। তিনি চীনের সাথে পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

সাক্ষাতকালে চীনের রাষ্ট্রদূত দেশে বিভিন্ন প্রকল্পে কর্মরত চীনের নাগরিকদের নিরাপত্তার বিষয়ে আইজিপির সহযোগিতা কামনা করেন। আইজিপি এক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় চীন দূতাবাস এবং পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া ও পিআর) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি।
পুলিশের প্রতি জনগণের আশানুরূপ আকাঙ্ক্ষা পূরণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর