জাতিসংঘে রোহিঙ্গাদের কণ্ঠস্বর তুলে ধরবে বাংলাদেশ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৭ পিএম

নিজ ভূমে ফিরে যাওয়ার জন্য উদগ্রীব রোহিঙ্গারা। রোহিঙ্গাদের দেশে ফেরাতে আসন্ন জাতিসংঘ সম্মেলনে তাদের কণ্ঠস্বর তুলে ধরবে বাংলাদেশ। সরকারে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রোহিঙ্গারা।

এদিকে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা কমিয়ে দেয়ায় শিক্ষা-স্বাস্থ্যসহ খাদ্য সংকট বেড়েছে। অন্যদিকে মিয়ানমারের সংকটময় পরিস্থিতির কারণে এখনও বাংলাদেশে আসছে উদগ্রীব।

মিয়ানমারে ২০১৭ গণহারে রোহিঙ্গা জাতিগোষ্ঠী নিধন শুরু হলে কয়েক সপ্তাহে প্রায় আট লাখ রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে আসে। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দিতে আন্তর্জাতিক মহলে চেষ্টা অব্যাহত রাখলেও মিয়ারনমারের রোহিঙ্গাদের দুঃসহ পরিস্থিতির পরিবর্তন হয়নি। এখনও প্রতিদিনই বাংলাদেশে আসছে রোহিঙ্গারা। সম্প্রতি বাড়িঘর ফেলে কোন রকম জীবন হাতে নিয়ে বাংলাদেশে আসার সেই পরিস্থিতি তুলে ধরেন রোহিঙ্গারা।

এদিকে রোহিঙ্গাদের জন্মভূমি মিয়ানমারে ফিরিয়ে দেয়াসহ তাদের অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে রোহিঙ্গাদের কণ্ঠ তুলে ধরছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

এরই ধারাবাহিকতায় চলতি মাসের শেষ দিকে জাতিসংঘ সম্মেলনেও রোহিঙ্গাদের সেই দেশে ফেরা আকুতি তুলে ধরবে বাংলাদেশ সরকার প্রধান। এতে নিজভূমে ফিরে যাওয়ার নতুন আশা জেগেছে রোহিঙ্গাদের। নিজ জমিতে ফসল ফলিয়ে থাকবে নিজ ঘরে, এমন স্বপ্ন এখন তাদের চোখে মুখে।

একটি জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার মতো অপরাধ বন্ধ করে তাদের অধিকার ফিরিয়ে দেয়া না গেলে তা হবে বিশ্ব সভ্যতার পরাজয়। সেই পরাজয়ের গ্লানি থেকে মুক্ত থাকতেই বিশ্ব নেতৃত্বের কাছে রোহিঙ্গাদের কণ্ঠ তুলে ধরছেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

আরবিএস
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
নোবেল বিজয়ী ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অব্যাহত হয়রানি, হেনস্তা, অনলাইন অপপ্রচার এবং তাঁকে কেন্দ্র করে চলা নানা হুমকি ও টার্গেটেড আক্রমণের তীব্র...
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ১২ লাখের বেশি রোহিঙ্গাদের ফেরত পাঠানো ও সঙ্কট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও উদ্যোগী হবার আহ্বান...
সামগ্রিকভাবে চার কর্ম দিবসের এই সফরে প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের সামনে দেশের স্বার্থ ও সম্ভাবনাগুলো দৃঢ়ভাবে তুলে ধরেছেন এবং তিনি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা সমুন্নত রেখেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর