প্রধান উপদেষ্টার সফরকে ঘিরে বাংলাদেশিদের ব্যবসা জমজমাট

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আছেন। তিনি নিউইয়র্কে আসার আগের রাত থেকেই সেখানকার রাজনৈতিক দলগুলোর মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। তিনি আসার পর থেকে চলছে একের পর এক ঘটনা।

বাঙালি অধ্যুষিত এলাকাগুলো এখন লোকে লোকারণ্য। তাতে জমে উঠেছে বাংলাদেশি অধ্যুষিত ব্যবসা। অনেক রেস্টুরেন্টে বিক্রি হয়েছে দ্বিগুণ।

চায়ের কাপেও ঝড় উঠছে। প্রধান উপদেষ্টার জাতিসংঘ সম্মেলনে যোগ দেয়া নিয়ে হৈ চৈ বাংলাদেশিদের রাজনীতিতে। ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনাও। আর তাতে সরগরম নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত এলাকাগুলো।

বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সভা, ঘরোয়া বৈঠক, আলোচনা সভা, জাতিসংঘে আগত অতিথিদের নিয়ে অনুষ্ঠান সবকিছুই রেস্টুরেন্ট কেন্দ্রিক।

এজন্য এই সময়টা তাদের কাটছে ব্যাপক ব্যস্ততায়। ব্যবসাও বেড়েছে দ্বিগুণ। এমনটাই জানালেন জ্যাকসন হাইটসের সবচেয়ে বড় ও জনপ্রিয় রেস্টুরেন্ট সানাই এর কর্ণধার রঞ্জিত দেব।

এদিকে জ্যাকসন হাইটসে প্রতিদিনই চলছে রাজনৈতিক দলের কর্মসূচি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় গণমাধ্যম কর্মী এবং কনটেন্ট ক্রিয়েটররা এসেছেন নিউইয়র্কে।

সাধারণত অন্যান্য অঙ্গরাজ্যে নিউইয়র্কের মত বাংলাদেশি খাবার পাওয়া যায় না। তাই নিউইয়র্কের বাংলাদেশি মুদি দোকান থেকে প্রয়োজনীয় সামগ্রী বেশি করে কিনে নিয়ে যান তারা।

 

একাত্তর/আরএ
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ১২ লাখের বেশি রোহিঙ্গাদের ফেরত পাঠানো ও সঙ্কট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও উদ্যোগী হবার আহ্বান...
সামগ্রিকভাবে চার কর্ম দিবসের এই সফরে প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের সামনে দেশের স্বার্থ ও সম্ভাবনাগুলো দৃঢ়ভাবে তুলে ধরেছেন এবং তিনি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা সমুন্নত রেখেছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর