তিস্তার বন্যা ও পানি শূন্যতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে সরকারের প্রতি আইএফসি’র আহ্বান

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম

তিস্তা নদীতে বর্ষায় দফায় দফায় বন্যা এবং শুষ্ক মৌসুমে পানি শূন্যতার ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি)।

চলতি বর্ষা মৌসুমে তিস্তায় চার দফা বন্যা হয়েছে। এতে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদ পানিতে তলিয়ে যায়। লালমনিরহাট, রংপুর, নীলফামারী ও গাইবান্ধা জেলায় হাজার হাজার পরিবারের বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়।

বিশেষ করে রোপা আমন ধানের চারা বারবার তলিয়ে গিয়ে কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। অথচ একই নদী শীতকালে ভারতের গজলডোবা ব্যারাজ থেকে একতরফাভাবে পানি প্রত্যাহারের কারণে হঠাৎ শুকিয়ে যায়, ফলে কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যে ভয়াবহ সংকট দেখা দেয়।

নিউইয়র্ক ও বাংলাদেশ শাখার নেতৃবৃন্দের যৌথ বিবৃতিতে আইএফসি জানিয়েছে, এ বৈপরীত্য একটি মানবসৃষ্ট বাৎসরিক পরিবেশ বিপর্যয়ে রূপ নিয়েছে। লাখো মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়লেও বাংলাদেশ দীর্ঘদিন ধরে কার্যকর অবস্থান নিতে ব্যর্থ হয়েছে।

তারা বলেন, এই সমস্যায় নীরব থাকার কোনো সুযোগ নেই, বরং রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বিষয়টি তুলে ধরা এখন সময়ের দাবি।

আইএফসি নেতারা উল্লেখ করেন, আগামী বছর ডিসেম্বরেই ৩০ বছরের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে। এর আগেই বাংলাদেশকে বেসিনভিত্তিক ও সমন্বিত ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে একটি নতুন ও কার্যকর চুক্তির জন্য উদ্যোগ নিতে হবে। শুধু গঙ্গাই নয়, সব যৌথ নদীর পানি বণ্টন বিষয়ে সমাধান প্রয়োজন।

যৌথ বিবৃতিতে বলা হয়, বর্তমানে ৫৪টি যৌথ নদী থেকে ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে শুধু বাংলাদেশেই নয়, ভারতের ভেতরেও পরিবেশগত সমস্যা দেখা দিচ্ছে। তাই এই সংকটের সমাধান দ্বিপক্ষীয় আলোচনা ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে করতে হবে।

বিবৃতিতে স্বাক্ষর করেন আইএফসি নিউইয়র্ক-এর চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান, মহাসচিব মোহাম্মদ হোসেন খান, আইএফসি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ, সভাপতি মোস্তফা কামাল মজুমদার ও সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুট।

একাত্তর/আরএ
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেপালকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর