৯ মাস থেকে ১৫ বছরের শিশুরা পাবে টাইফয়েড টিকা

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০১:২২ পিএম

আগামী ১২ অক্টোবর থেকে বিনামূল্যে প্রথমবারের মত টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিকা) প্রদান করবে সরকার। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু একডোজ করে টিকা পাবে। এ কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান এ তথ‍্য জানান।

তিনি বলেন, ৫ কোটি শিশু-কিশোরকে এই টিকার দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এর ফলে টাইফয়েডজনিত মৃত্যু কমানো যাবে বলেও মন্তব্য করেন তিনি।

এই টিকা সুরক্ষিত, বিশ্বস্বাস্থ‍্য সংস্থা কর্তৃক স্বীকৃত হয়েছে উল্লেখ করেন তিনি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে। তাই বিক্রি বা আর্থিক সংশ্লিষ্টতার অভিযোগ পেলে ব‍্যবস্থ‍া নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন প্রধান উপদেষ্টার এ বিশেষ বিশেষ সহকারী।

একাত্তর/আরএ
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের।
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে তিন লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান হিসেবে দিয়েছে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক...
আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর