উপদেষ্টা পরিষদের সভায় তিন প্রস্তাব ও ১১ অধ্যাদেশের অনুমোদন

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৯:২১ পিএম

উপদেষ্টা পরিষদের সভায় ১১টি অধ্যাদেশ এবং তিনটি প্রস্তাবের চূড়ান্ত ও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় উপদেষ্টা পরিষদ জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ-২০২৫, আমানত সুরক্ষা অধ্যাদেশ-২০২৫, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৫, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৫ এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৫ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া সভায় কাস্টমস আইন, ২০২৩ (সংশোধন) অধ্যাদেশ-২০২৫, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০২৫, আয়কর আইন, ২০২৩ (সংশোধন) অধ্যাদেশ-২০২৫, সাইবার সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এবং দেওয়ানি আদালত (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়া অনুমোদন করা হয়।

উপদেষ্টা পরিষদ একটি প্রস্তাবের ভিত্তিতে শরিয়াহ-ভিত্তিক পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি ব্যাংক প্রতিষ্ঠার জন্য অর্থ মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাবও অনুমোদন করেছে।

অন্যদিকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে ছয়টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) থেকে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা উত্তীর্ণদের কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট (ক্যাডেট সিডিসি) প্রদান এবং প্রতি বছর নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রাণিসম্পদ সপ্তাহকে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ হিসেবে স্বীকৃতি প্রদানের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

আরবিএস
জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ পাসের বাধ্যবাধকতা এবং বিরোধী দল জামায়াতে ইসলামীর ওয়াকআউটকে কেন্দ্র করে রোববার (১২ এপ্রিল) ব্রিফিং করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও আইনমন্ত্রী মো....
জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু'টি বিল পাস হয়েছে। 
আজ থেকে দুই বেলা বসছে সংসদ অধিবেশন। ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। 
জুলাই অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে প্রতিবেদন জমা দিয়েছে সংসদীয় বিশেষ কমিটি। কমিটির সুপারিশ অনুযায়ী, ৯৮টি অধ্যাদেশ হুবহু পাসের প্রস্তাব করা হয়েছে।...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর