হামাস-ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি: বৈশ্বিক প্রতিক্রিয়া

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৬:০৫ পিএম

গাজায় দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসানের সম্ভাবনা জোরালো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরাইল ও হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপে একমতে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন— ইসরাইল ও হামাস গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তিতে সম্মত হয়েছে।

বিশ্ব নেতারা ইসরাইল ও হামাসের মধ্যে এই যুদ্ধবিরতি এবং জিম্মি-মুক্তি চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।   

বাংলাদেশ

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে চলমান এ সংলাপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ বিশ্বাস করে, কূটনীতি ও সংলাপই যে কোনো সংঘাত সমাধানের একমাত্র উপায়। এই মর্মান্তিক সংকটের অবসানে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগকে সহজতর করার জন্য সব স্টেকহোল্ডারের প্রচেষ্টার প্রশংসা করে বাংলাদেশ।

এতে আরও বলা হয়, বাংলাদেশ আশা করে, এই প্রক্রিয়া অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা পুনরুদ্ধার এবং গাজার জনগণের প্রচণ্ড দুর্ভোগের অবসান ঘটবে। গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে এই কূটনৈতিক প্রক্রিয়া একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র বাস্তবায়নের পথ প্রশস্ত করবে।

বাংলাদেশ গাজায় শান্তি ও পুনর্গঠন প্রক্রিয়ায় অবদান রাখতে প্রস্তুত এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ওপর ভিত্তি করে দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।

ফিলিস্তিনি

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, তিনি আশা করেন, এই চুক্তি ‘স্থায়ী রাজনৈতিক সমাধানে পৌঁছানোর একটি সহায়ক ভূমিকা’ হবে, যা একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে পরিচালিত করবে।

জাতিসংঘ

জাতিসংঘ মহাসচিব অ্য্যান্তোনিও গুতেরেস সকল জিম্মিকে ‘মর্যাদার সাথে’ মুক্তি দেওয়ার এবং স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘যুদ্ধ চিরতরে বন্ধ করতে হবে।’ তিনি গাজায় অবিলম্বে নিরবচ্ছিন্নভাবে মানবিক সাহায্য প্রবেশের আহ্বান জানিয়েছেন।

তুরস্ক

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন এবং ‘যুদ্ধবিরতির জন্য ইসরাইলি সরকারকে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ইচ্ছাশক্তি’ প্রদর্শনের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়ন

ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস এই চুক্তিকে ‘একটি বড় কূটনৈতিক সাফল্য’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এই চুক্তির ফলে সংঘাতের অবসান এবং জিম্মিদের মুক্তির ‘একটি বাস্তব সুযোগ’।

ইউরোপীয় নেতাদের মধ্যে, ট্রাম্পের মিত্র ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এটিকে ‘অসাধারণ খবর’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তিনি আশা করছেন এটি ‘রাজনৈতিক সমাধানের’ পথ প্রশস্ত করবে।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন, উন্নয়নগুলো ‘উৎসাহজনক’ এবং তিনি এই সপ্তাহে একটি সমাধানের বিষয়ে ‘আত্মবিশ্বাসী’।

গাজায় ইসরাইলি আক্রমণের ইউরোপের অন্যতম সোচ্চার সমালোচক স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, বেসামরিক জনগণকে এখন সমর্থন করা উচিত এবং ‘যে নৃশংসতা আরো কখনো পুনরাবৃত্তি হবে না’।

যুক্তরাজ্য

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মধ্যস্থতাকারী মিশর, কাতার, তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ‘অক্লান্ত কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছেন। সেইসাথে আঞ্চলিক অংশীদারদের ‘অক্লান্ত কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছেন। এই চুক্তিকে তিনি ‘গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।

তিনি আরও বলেছেন, ‘এই চুক্তিটি এখন সম্পূর্ণরূপে, বিলম্ব ছাড়াই বাস্তবায়ন করতে হবে এবং গাজায় জীবন রক্ষাকারী মানবিক সহায়তার ওপর থেকে অবিলম্বে সমস্ত বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে’।

চীন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, বেইজিং যত তাড়াতাড়ি সম্ভব গাজায় ‘স্থায়ী এবং ব্যাপক’ যুদ্ধবিরতি আশা করে। তিনি আরো বলেছেন, ‘চীন ‘ফিলিস্তিনিদের ফিলিস্তিন শাসন করা উচিত’ এই নীতি মেনে চলার পক্ষে।’

আরবিএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর