পরেও জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ থাকবে: আলী রীয়াজ

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ পিএম

সনদ বাস্তবায়নে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা ও যোগাযোগ অব্যাহত রয়েছে জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ৩১ অক্টোবরের মধ্যেই সরকারকে একটি সুনির্দিষ্ট প্রস্তাব দেবে ঐকমত্য কমিশন। সনদে সব রাজনৈতিক দল ও কমিশনের সদস্যদের স্বাক্ষরের পর সই করবেন প্রধান উপদেষ্টা। তবে যদি কোনো দল শুক্রবার (১৭ অক্টোবর) সনদে স্বাক্ষর না করে, পরবর্তীতেও স্বাক্ষরের সুযোগ থাকবে।

অনেক অপেক্ষা, মত, দ্বিমত ও জটিলতা পেরিয়ে অবশেষে স্বাক্ষর হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদে। শুক্রবার বিকেল ৪টায় জাতীয় সংসদের এলডি হলে গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সবগুলো রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের উপস্থিতিতে হবে এ স্বাক্ষর অনুষ্ঠান।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানান, ঐতিহাসিক এ সনদে সব রাজনৈতিক দলের পাশাপাশি স্বাক্ষর করবেন কমিশনের সদস্যরা। সবশেষে স্বাক্ষর করবেন কমিশন সভাপতি ড. মুহাম্মদ ইউনূস।

তবে, সনদের আইনি ভিত্তি, নোট অব ডিসেন্টসহ একাধিক বিষয়ে অভিযোগ তুলে এতে স্বাক্ষর না করার সিদ্ধান্ত জানিয়েছে তরুণ দল এনসিপি। সিদ্ধান্তহীনতায় আছে জামায়াতের স্বাক্ষরও।

তবে নির্ধারিত সময়ের এ অনুষ্ঠানে সব দলেরই উপস্থিতি থাকবে বলে আশাবাদ আলী রীয়াজের।

এদিকে, স্বাক্ষর শেষ হয়ে গেলেও আগামী ৩১ অক্টোবরের মধ্যে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সাথে আবারো আলোচনা করে সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের একটি সুনির্দিষ্ট প্রস্তাব সরকারকে দেয়া হবে বলেও জানান আলী রীয়াজ।

সনদ স্বাক্ষরকে সামনে রেখে শুক্রবার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী।

একাত্তর/আরএ
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
'সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫'-এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এ বিষয়ে সর্বদলীয় সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর