ভোটে লাখ সেনা মোতায়েন, আট দিন ডেপ্লয়মেন্টের প্রস্তাব

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ হাজার থেকে এক লাখ সেনা দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়া পুলিশ দেড় লাখ ও সাড়ে পাঁচ লাখ আনসার দায়িত্ব পালন করবেন। তিনি জানান, ভোটের আগে ও পরে মিলিয়ে সেনাবাহিনীকে পাঁচ দিনের ডেপ্লয়মেন্টের জায়গায় আট দিন করার প্রস্তাব এসেছে। তবে বাজেট নিয়ে এখনও কোনো কথা আসেনি, যদিও এটি বড় বিষয়।

সোমবার (২০ অক্টোবর) সকারে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে আলোচনায় তিনি এই কথা জানান। 

এসময় ভোটকেন্দ্র, ভোটগ্রহণ কর্মকর্তা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, মাঠ পর্যায়ে যারা কাজ করবেন তাদের সমন্বয়, অবৈধ অস্ত্র রোধ, বৈধ অস্ত্র নিয়ন্ত্রণ, এআই অপব্যবহার রোধ, বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা, অনুপ্রবেশ,  কালো টাকার নিয়ন্ত্রণ, দুর্গম এলাকায় নির্বাচনী সরঞ্জাম পরিবহন, গোয়েন্দা সংস্থার ভেতর সমন্বয়, ড্রোন নিষিদ্ধ করা, পুলিশের বডি ক্যামেরা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

ইসি সচিব জানান, ভোটের সময় আর্মি এভিয়েশন, এয়ার ফোর্স এভিয়েশন হ্যালিপ্যাডের ব্যবস্থা করে রাখবে। সেনাবাহিনী মাঠ পর্যায়ে কাজ করছেন। তাদের বলেছি অন্য সংস্থার সঙ্গে ইন্টিলিজেন্স শেয়ার করতে। 

নির্বাচনে ড্রোনের ব্যবহার সম্পর্কে তিনি জানান, ভোটের প্রচারে ড্রোন ব্যবহার করা যাবে না। তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনে ড্রোন ব্যবহার করতে পারবে।

নির্বাচনকে সামনে রেখে সব বাহিনী নিজের ব্যবস্থাপনায় তাদের জনবল প্রশিক্ষণ দিচ্ছে জানিয়ে ইসি সচিব বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দিতে সবাই অঙ্গীকারবদ্ধ। 

তিনি বলেন, আমি তাদের ভেতর উদ্বেগ দেখিনি। নির্বাচন করার মতো পরিবেশ অবশ্যই আছে। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন।

একাত্তর/এসি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর