সুষ্ঠু বিচার হলে শেখ হাসিনা খালাস পাবেন: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৬:২৬ পিএম

সুষ্ঠু বিচার হলে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা খালাস পাবেন। সোমবার এই মামলায় যুক্তি খণ্ডন শেষে এমনটাই দাবি করেছেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মো. আমির হোসেন। ট্রাইব্যুনাল আইনের সীমাবদ্ধতাও তুলে ধরেন তিনি। তবে প্রসিকিউশন বলছে, আসামি পক্ষের এই দাবি অযৌক্তিক।  

জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্র নিযুক্তি আইনজীবী আমির হোসেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সীমাবদ্ধতা উল্লেখ করে তিনি শুনানিতে বলেন, জুলাই আন্দোলনে কোটার বিষয়টি আদালতের হাতে ছিলো, সরকারের কোনো হস্তক্ষেপ ছিলো না। আন্দোলনকারীদের দমনে টার্গেট করেও কোনো অপরাধ সংঘটিত হয়নি।

রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

তার মতে কোটা সংস্কার আন্দোলনের নামে পরিকল্পিতভাবে সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।

তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলছেন, আসামিপক্ষের আইনজীবীর এসব দাবি অযৌক্তিক। 

এর আগে গত ১৬ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন প্রসিকিউশন। ওই দিন হাসিনা-কামালের চরম দণ্ড (মৃত্যুদণ্ড) চেয়ে ট্রাইব্যুনালে আবেদন জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। একই সঙ্গে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের শাস্তির বিষয়ে আদালতের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেন তিনি।

জুলাই আন্দোলনে আহত, নিহতের স্বজন, জুলাই সমন্বয়ক, ঘটনার প্রত্যক্ষদর্শী, সাংবাদিক, মামলার তদন্ত কর্মকর্তাসহ ৫৪ জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন।

শেখ হাসিনার মামলার বিচারকাজ মঙ্গলবার দুপুর পর্যন্ত মুলতবি করা হয়েছে। 

এদিকে আশুলিয়ার ছয় লাশ পোড়ানোর মামলায় ট্রাইবুনালে দুইজন সাক্ষ্য দিয়েছেন।

আরবিএস
কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে আজ শুনানির দিন...
শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হাতকড়া পরিয়ে আইনের মাধ্যমে রিসিভ করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত।
বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। এতে বলা হয়, তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রেখেছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এ রায়ে ন্যায়-সুবিচার নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর