গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ইবতেদায়ি শিক্ষকরা

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৭:১৩ পিএম

আমাদের দাবিগুলো গেজেট আকারে প্রকাশ না হওয়ার আগ পর্যন্ত বর্তমান আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন, ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান। তবে অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী পদক্ষেপের জন্য আগামী রোববারের আগে নতুন কর্মসূচি ঘোষণা করবে না সংগঠনটি। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে শিক্ষা সচিবের বৈঠক শুরু হয় দুপুর দুইটার পর এবং শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় দুপুর তিনটার পর। প্রায় আধা ঘণ্টা ধরে চলে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা। 

বৈঠক শেষে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান বলেন, আমাদের দাবির বিষয়ে তারা আন্তরিক। তবে তারা বলেছেন, বাজেট অনুযায়ী স্বতন্ত্র ইবতেদায়ি জাতীয়করণ করার ব্যাপারে কোনো অসুবিধা নেই। তবে দাবিগুলো কার্যকর হতে সময় লাগবে।

তিনি আরও বলেন, যেহেতু শিক্ষা সচিব ও শিক্ষা উপদেষ্টা আমাদের ব্যাপারে আন্তরিক। তাই রোববার পর্যন্ত আমরা অপেক্ষা করবো। রোববারের আগে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করছি না। তবে আমাদের এখনকার যে অবস্থান ধর্মঘট সেটা চলমান থাকবে। আমাদের দাবিগুলো গেজেট আকারে প্রকাশ না হওয়ার আগ পর্যন্ত বর্তমান আন্দোলন চলমান থাকবে। 

মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের দ্রুত বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। পাঁচ দফা দাবিতে টানা ১১তম দিনের মতো তাদের এই কর্মসূচি চলছে।

অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন, দীর্ঘ চল্লিশ বছরের বেশি সময় ধরে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা বঞ্চনার শিকার হয়ে আসছেন। ২০১৩ সালে প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করা হলেও ইবতেদায়ি শিক্ষকরা তখন বঞ্চিত হন।

বক্তারা আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার চলতি বছরের জানুয়ারি মাসে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের ঘোষণা দিলেও এখন পর্যন্ত সেই ঘোষণার কোনো দৃশ্যমান উদ্যোগ চোখে পড়েনি।

আরবিএস
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের মধ্যে ৪৯টিতে বিজয়ীদের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুর উপনির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
‘রুলস অব বিজনেস-১৯৯৬’ এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী তার হাতে থাকা মন্ত্রণালয়গুলো ছাড়াও অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর