দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে সরকার

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম

দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক বা সমমান পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এককালীন চিকিৎসা অনুদান দেবে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এ অনুদান দেয়া হবে। সেজন্য আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

রোববার ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীরা ট্রাস্টের ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন একবারের জন্য নেয়া হবে এবং আবেদনকারীর দুর্ঘটনা ও চিকিৎসার সময়ে অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা এক বছরের মধ্যে হতে হবে। অন্য কোনো কারণে করা আবেদন গ্রহণযোগ্য হবে না বলে জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৫–২৬ অর্থবছরের নভেম্বর–ডিসেম্বর প্রান্তের এই অনুদানের জন্য অনলাইনে আবেদন করা যাবে আগামী ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অনুদান পেতে হলে দুর্ঘটনা প্রমাণে সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যয়নসহ চিকিৎসা সনদ, হাসপাতালের ছাড়পত্র, প্রাসঙ্গিক রিপোর্ট, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন, শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ, অভিভাবকের এনআইডি, শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর এবং অনলাইন ব্যাংক হিসাবের স্পট কপি আপলোড করতে হবে। 

অসম্পূর্ণ তথ্য বা ত্রুটিপূর্ণ ব্যাংক হিসাব নম্বরের কারণে অনুদানের অর্থ ফেরত এলে পুনরায় পাঠানো সম্ভব হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠানের নাম ‘ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম’-এ না থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে ইআইএন নম্বরসহ প্রাসঙ্গিক তথ্য উল্লেখ করে ডাকযোগে অথবা মেইলে আবেদন পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক; তাই কোনো কাগজপত্র সরাসরি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই।

এই অনুদান কার্যক্রম পরিচালিত হবে ‘দুর্ঘটনায় গুরুতর আহত, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ এবং ‘ই-চিকিৎসা অনুদান ব্যবহার নির্দেশিকা’-এর আলোকে।

আরবিএস
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর