যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি, দ্রুতই প্রকাশ পাবে গোপনীয়তা

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম

বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায় ওয়াশিংটনের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা। তিনি বলেছে, দুই পক্ষের সম্মতিতে চুক্তির সব বিষয় সামনে আসলে ধোঁয়াশা কেটে যাবে।

শুল্ক আলোচনায় বাংলাদেশ অন্য যে কোনো দেশের চেয়ে ভালো করেছে বলেও মন্তব্য করেন তিনি।

ফলে আগামীতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারিত হওয়ার ব্যাপারে আশাবাদী গোলাম মোর্তোজা।

যুক্তরাষ্ট্রের ট্রাম্প ক্ষমতায় আসার পর নতুন শুল্কনীতি ঘোষণা করে। দেশটির বাজারে পণ্য প্রবেশ করতে কোন দেশ কতো শতাংশ শুল্ক দিবে, তা নির্ধারণ করে প্রজ্ঞাপন দেয় হোয়াইট হাউস। যদিও আলোচনার জন্য সময় রাখা হয়েছিলো।

ভারতকে ৫৩ শতাংশ, চায়নাকে ৫৫ ও ভিয়েতনামকে ২০ শতাংশ শুল্ক বেধে দেয় ট্রাম্প প্রশাসন। তবে বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ দীর্ঘ আলোচনার পর ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়। যা দেশের তৈরি পোশাকখাতে ব্যাপক আশার সঞ্চার করে।

তবে যেই চুক্তির প্রেক্ষিতে এক লাফে প্রায় ১৫ শতাংশ শুল্ক কমিয়েছে যুক্তরাষ্ট্র, সেসব বিষয়ে প্রকাশ্যে না আনার শর্ত জুড়ে দেয়া হয়। এতে জনগণের সন্দেহ তৈরি হয় এবং দেশের স্বার্থ বিরোধী চুক্তি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করেন কেউ কেউ।

কিন্তু বাস্তবে এমন কিছুই ঘটেনি উল্লেখ করে গোলাম মোর্তজা বলেন, দেশের স্বার্থ শতভাগ বজায় রেখে এই চুক্তি হয়েছে।

চুক্তির মধ্যে কি সামরিক কোনো বিষয় আছে, এমন প্রশ্নের উত্তরে গোলাম মোর্তজা বলেন, দেশটি থেকে যুদ্ধবিমান কিনতে পারে বাংলাদেশ। কিন্তু দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার প্রশ্নই আসে না।

এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের রপ্তানিখাত অনন্য উচ্চতায় পৌঁছানোর ব্যাপারেও আশাবাদী তিনি।

একাত্তর/আরএ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী।
রাষ্ট্রপতি কার্যালয়ে জনবিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
তিন মন্ত্রণালয় এবং দুইটি দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩৪ জন ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে নিয়োগ দিয়েছে সরকার।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর