তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ করলো এনবিআর

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১২:৫০ পিএম

দেশের রাজস্ব ব্যবস্থার তিন গুরুত্বপূর্ণ আইন—মূল্য সংযোজন কর আইন- ২০১২, কাস্টমস আইন-২০২৩ ও আয়কর আইন- ২০২৩ -এর ইংরেজি সংস্করণ প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর আদায়কারী সংস্থাটি এ তথ্য জানায়।

অনেকদিন ধরেই দেশি–বিদেশি বিনিয়োগকারী, পেশাজীবী প্রতিষ্ঠান ও গবেষকরা আইনের অথেনটিক ইংরেজি টেক্সট না থাকায় বিভিন্ন সমস্যার মুখে পড়ছিলেন।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের রাজস্বসংক্রান্ত বিধি–বিধান মূল্যায়ন এবং বিনিয়োগ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইংরেজি ভার্সন অপরিহার্য। ২০২৩ সালে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ১৯৮৪ ও কাস্টম অ্যাক্ট ১৯৬৯ বাতিলের পর নতুন দুই আইন প্রণয়ন হওয়ায়, আইনগুলোর ইংরেজি সংস্করণ প্রকাশের দাবি তীব্র হয়।

এনবিআরের আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা দীর্ঘদিন কাজ করে ওই তিনটি আইনের ইংরেজি ভার্সন চূড়ান্ত করেন। পরবর্তী সময়ে তা পৃথক কমিটির মাধ্যমে কয়েক দফা রিভিউ এবং লেজিসলেটিভ বিভাগের ভেটিং শেষে বিজি প্রেসে পাঠানো হয়। এরপর আইনগুলো সরকারি গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশিত হয়।

এনবিআর বলছে, আইনগুলোর ইংরেজি ভার্সনে প্রকাশের ফলে দেশি–বিদেশি বিনিয়োগকারীরা রাজস্বসংক্রান্ত বিধান আরো স্পষ্টভাবে বুঝতে পারবেন, যা আইন প্রয়োগে স্বচ্ছতা আনবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নত করবে।

একাত্তর/আরএ
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
জনস্বার্থে জানুয়ারি ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
মোবাইল ফোনের মূল্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ হতে কমিয়ে ১০ শতাংম করা হয়েছে। এতে মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৬০% কমেছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর