ইসির ওয়েবসাইটে যুক্ত হলো এনসিপির ‘শাপলা কলি’ প্রতীক

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১০:৫১ পিএম

নির্বাচন কমিশনের (ইসি) বরাদ্দ করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক ‘শাপলা কলি’র ছবি যুক্ত করা হয়েছে ইসির ওয়েবসাইটে। 

বুধবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন ‘শাপলা কলি’ প্রতীক নির্ধারণ করেছে বলে জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।

তিনি এক বার্তায় গণমাধ্যমকে জানান, জাতীয় নাগরিক পার্টি- এনসিপির নির্বাচনি প্রতীক হিসেবে গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রদত্ত ‘শাপলা কলি’ প্রতীক ব্যবহারের অনুরোধ রইলো সবার প্রতি।

এর ফলে ফলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারে ইসির নির্ধারিত এই ছবি অনুযায়ীই এনসিপির প্রতীক থাকবে।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নামের পাশে নিজ নিজ দলের প্রতীকের ছবি থাকে। এই তালিকায় এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) যুক্ত হওয়ার পর প্রতীকের ঘর এতদিন খালি ছিলো। বুধবার এই তালিকায় যুক্ত হয়েছে এনসিপির প্রতীক ‘শাপলা কলি’। তবে এখনও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কবাদী) এর নামের পাশে প্রতীক যুক্ত করেনি ইসি। 

আরবিএস
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
বাংলাদেশের মোট ভোটারের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।হালনাগাদ তথ্যানুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে দাঁড়িয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর