‘কেমন দেশ দেখতে চাই তার একটা টোন সেটিং হতে যাচ্ছে আগামীর নির্বাচন’

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ পিএম

বিগত সরকারের শাসনামলে দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, সেটাকে আমরা পুনরায় মেরামতের চেষ্টা করছি। তবে এই কাজ এককভাবে কমিশনের পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। তিনি বলেন, আগামীতে কেমন দেশ ও গণতান্ত্রিক পথযাত্রা দেখতে চাই তার একটা টোন সেটিং হতে যাচ্ছে সামনের নির্বাচন।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। 

আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতির স্বার্থে ভালো নির্বাচন হতেই হবে। সেক্ষেত্রে সবাইকে নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে। 

এ সময়, ভুয়া সাংবাদিকরা যেন কোথাও কার্ড নিয়ে যেতে না পারে, তাই এবার কিউ. আর. কোড স্ক্যানের ব্যবস্থা রাখার কথাও জানান তিনি। 

সেই সাথে, ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর উপায় নেই জানিয়ে বলেন, এক ভোটার গড়ে ৩ মিনিট ৫২ সেকেন্ড সময় নেবেন ভোট দিতে। এছাড়া একজন ভোটার কেন্দ্রে প্রবেশ করা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত সময় লাগে সর্বোচ্চ ৭ মিনিট। 

একই অনুষ্ঠানে শতাব্দীর সেরা ভোট উপহার দিতে চায় কমিশন উল্লেখ করে ইসি সচিব আখতার আহমেদ জানান, আমাদের সামনে নির্বাচন ও গণভোট আয়োজনের যে বিশাল কর্মযজ্ঞ, তা একটি আরেকটির পরিপূরক। 

তিনি বলেন, গণভোটের নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। কিন্তু উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হচ্ছিলো, রাজনৈতিক দলের প্রচারণায় বিশটা ম্যানিফেস্টো থাকে। তার সবগুলোতে একমত হয় না সবাই, তবে সার্বিকভাবে দেখে বিষয়টা। গণভোটের ব্যাপারটাও তেমনি। পুরো প্যাকেজ দেখে আপনারা ভোট দেবেন। 

আরবিএস
জাতীয় সংসদের শূন্য ঘোষণা হওয়া সংরক্ষিত মহিলা আসন-২৩ এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।   
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ‍্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর