এবারের নির্বাচনে গণভোট অনেক বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ পিএম

গণভোটের প্রশ্নগুলো সহজ ভাষায় জনগণকে বোঝাতে তথ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, এবারের নির্বাচনে গণভোট অনেক বড় চ্যালেঞ্জ। তাই গণভোটের প্রশ্নগুলো আগে তথ্য কর্মকর্তাদের হৃদয়ঙ্গম করতে হবে। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে সচিবালয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রচার কার্যক্রম বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

তথ্য সচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছতার সাথে করতে সরকার বদ্ধ পরিকর। এ ব্যাপারে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। 

তিনি আরও বলেন, নির্বাচন ও গণভোটের কন্টেন্ট তৈরি করবে সংস্কৃতি মন্ত্রণালয় এবং প্রচার-প্রচারণার কাজ করবে তথ্য মন্ত্রণালয়। 

এসময় তথ্য কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণকে আশ্বস্ত করতে হবে, এবার স্বচ্ছতার সাথে নির্বাচন হচ্ছে। অপতথ্য ও গুজব মোকাবিলা করে প্রকৃত তথ্য তুলে ধরতে হবে।

সরকার ৩০টি জেলায় সাংবাদিকদের নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ দেয়ার উদ্যেগ নিয়েছে বলেও জানান তিনি।  

আরবিএস
দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমের দ্রুত বিকাশের কারণে সাংবাদিকতায় সুস্পষ্ট নীতিমালা ও আচরণবিধির (কোড অব কন্ডাক্ট) প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর