ভোট সময়মতোই , বানচাল চেষ্টাকারীদের ছাড় নয়: ইসি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম

ওসমান বিন হাদির ওপর হামলাকারীর রাজনৈতিক অতীত আছে, আর এই হামলা নির্বাচন নিয়ে ভীতি তৈরি করতেই হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, নির্বাচন যারা বানচাল করতে চাইবে, ইসি তাদের কাউকেই ছাড় দেবে না। নির্বাচন হবে সময়মতোই।   

রোববার (১৪ ডিসেম্বর) নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, স্বরাষ্ট্র সচিবসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ পুরো নির্বাচন কমিশন উপস্থিত ছিলেন। 

নির্বাচন কমিশনার বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভলি মাঠে কাজ করছে। যারা বন্ধু সেজে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন তাদের বিষয়ে রাজনৈতিক দল ও প্রার্থীদের সচেতন হতে হবে। 

রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করেন এই সুযোগে যাতে সন্ত্রাসীরা সুযোগ না পায়; যোগ করে নির্বাচন কমিশনার। 

তিনি জানান, স্বরাষ্ট্র উপদেষ্টার অস্ত্রের লাইসেন্স নিয়ে ইসির সঙ্গে এখনও আলোচনা হয়নি। তবে আমরা আলোচনা করবো। তাছাড়া নির্বাচন নিয়ে সাইবার সিকিউরিটি সেল ইতিমধ্যে কাজ শুরু করেছে। 

নির্বাচন কমিশনার জানান, যেসব সন্ত্রাসী বাইরে ঘুরছে তাদের গ্রেপ্তার করা, অবৈধ ও হারিয়ে যাওয়া অস্ত্রের বিষয়ে অভিযান চালাতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পোস্টার সরাতে রিটার্নিং অফিসারদের বলা হয়েছে। 

একাত্তর/এসি
জাতীয় সংসদের শূন্য ঘোষণা হওয়া সংরক্ষিত মহিলা আসন-২৩ এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।   
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর