সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:১২ এএম

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি আজ। 

বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ -এ এই শুনানি অনুষ্ঠিত হবে।

আজ প্রসিকিউশন তাদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত তুলে ধরবেন ট্রাইব্যুনালে। এরপর, শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা। 

এই দুই অভিযুক্ত এর আগে তাদের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন। আজকের শুনানিতে ট্রাইব্যুনাল সেই আবেদনের বিষয়েও সিদ্ধান্ত দিতে পারেন বলে জানা গেছে।

আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে— কারফিউ জারি করে আন্দোলনকারীদের দমন ও শেষ করে দেয়ার প্রচেষ্টা, গণভবনে শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে উপস্থিত থেকে হত্যাকাণ্ডের উসকানি, এবং আন্দোলন সংশ্লিষ্ট ২৮৬টি মামলায় প্রায় সাড়ে চার লাখ ছাত্র-জনতাকে আসামি করা।

এছাড়া, ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় আজ হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে পরবর্তী শুনানি হবে। 

আজ পলাতক জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হতে পারে। এর আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। 

একই ট্রাইব্যুনালে, রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুই জনকে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ হতে পারে আজ। 

এছাড়াও, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ -এ আবু সাঈদ হত্যা মামলা ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

আরবিএস
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা।
আগামী ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (৫ জুলাই) দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সিদ্ধান্তের কথা জানান...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর