বিচার ব্যবস্থাকে আরো নির্ভরযোগ্য করতে হবে: প্রধান বিচারপতি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ পিএম

স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে জনগণের কাছে আরো নির্ভরযোগ্য হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

এসময় প্রধান বিচারপতি আরো জানান, আমাদের সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকার ও ন্যায্যতার ওপর ভিত্তি করেই দেশের বিচারিক কার্যক্রম পরিচালনা করছে দেশের আদালতগুলো।

দেশীয় আইনি ব্যবস্থার পাশাপাশি আন্তর্জাতিক মানে আইন কার্যক্রম পরিচালনা করে এশিয়া উপমহাদেশে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশংসিত হয়েছে বলেও জানান তিনি।

এসময় আলোচকরা ২০২৪ সালের, ৫ আগস্টের পর বিচার বিভাগের মর্যাদা পুনরুদ্ধারে প্রধান বিচারপতির ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
নারী ও শিশু নির্যাতনের মামলার শুনানির জন্য আগামী রোববার (১৪ জুন) থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চে বিচারকাজ হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আশফাকুল ইসলাম।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর