ঢাকা-করাচি ফ্লাইটের দরজা খুললো, জানুয়ারিতে চালুর সম্ভাবনা

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম

পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। ফেডারেল সরকারের ছাড়পত্রের পর এই অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পুনরায় ফ্লাইট চালু হতে যাচ্ছে।

শুক্রবার (২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, প্রাথমিকভাবে এই অনুমতি ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এরপর পরিস্থিতি পর্যালোচনা করে অনুমোদনের মেয়াদ বাড়ানো হতে পারে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে পাকিস্তানের আকাশসীমা নির্ধারিত রুটে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে এবং ফ্লাইটগুলোকে কঠোরভাবে নির্ধারিত পথ অনুসরণ করতে হবে। ঢাকা থেকে উড্ডয়নের আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটের সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানাতে হবে।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান এর আগে নিশ্চিত করেছেন যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করার প্রস্তুতি নিচ্ছে। ফ্লাইটগুলো জানুয়ারি মাসের শেষের দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে দুই দেশের মধ্যে যাত্রীরা দুবাই বা দোহার মতো হাব দিয়ে সংযোগকারী ফ্লাইটের ওপর নির্ভর করে যাতায়াত করেন। সরাসরি ফ্লাইট চালু হলে ভ্রমণ সহজতর হবে এবং বাণিজ্য, পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি এই সিদ্ধান্তের পটভূমি তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। এর আগে দুই দেশের বিমান সংস্থাগুলোর মধ্যে কার্গো চুক্তিও সই হয়েছে।

একাত্তর/এসি
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকার মেয়াদ আরও বাড়ানো হয়েছে। ফলে আগামী ১২ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের নির্ধারিত একাধিক ফ্লাইট স্থগিত...
যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫২ একটি ফ্লাইট শারজাহ থেকে ঢাকামুখী যাত্রীরা প্রায় ৬ ঘণ্টা ধরে বিমানের ভেতরেই আটকে ছিলেন।
২৪৪ জন যাত্রী নিয়ে দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়ান। বেশ কিছুটা পথ এগিয়েও আসে। হঠাৎ করেই ককপিটের জানালার কাচে ফাটল ধরা পড়ে।
বাংলাদেশ বিমান সিট ফাঁকা রেখে ওড়ে, এমন অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা নির্দেশ এবং ইউক্রেনের নেতৃত্ব পরিবর্তনের দাবির পর এবার নিজেদের কড়া ও স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল জাতীয় রাজধানী দিল্লি। রোববার টানা দ্বিতীয় দিনের মতো শহরের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত প্রতিবাদ শুরু হলে পুলিশ শত শত...
পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন অভিমুখে যাওয়ার পথে সমুদ্রের বুকে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অন্তত ১০৯ জন অভিবাসীর করুণ মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন...
চিকিৎসা ও জনস্বাস্থ্য বিষয়ক বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সাময়িকী ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত একটি নতুন গবেষণা প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, পরমাণু যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর