চতুর্থ দিনে আপিল শুনানি, শুরুতেই সুখবর পাচ্ছেন বেশির ভাগ প্রার্থী

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:২২ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রির্টানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের ওপর শুনানির চতুর্থ দিন চলছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুনানি হবে ৭০টি আপিলের ওপর। বিকেল সোয়া চারটা পর্যন্ত পর্যন্ত ৭০টি আপিলের শুনানি করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৩ জন। ১৭ জনের আপিল না মঞ্জুর করেছে ইসি, এর মধ্যে একজন অনুপস্থিত। এদিকে, এদিন ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুল হকের প্রার্থিতা অপেক্ষমাণ তালিকাভুক্ত ছিলো, পরে তা মঞ্জুর হয়েছে।  

সরেজমিন, সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের ওপর শুনানি শুরু করে ইসি। বেশি ভাগ আপিলকারীই তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন।  এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার পক্ষে যেসব যুক্তি তার বেশির ভাগই টিকছে না। 

তবে দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এক শতাংশ ভোটারের সই সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় তাদের আপিল না মঞ্জুর করছে ইসি। 

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। শনিবার শুরু হয়ে শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী- 

  • আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। 
  • প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। 
  • রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি।
    নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। 
  • প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। 
  • ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। 
একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নির্বাচনে মনোনয়নপত্র বাতিলসংক্রান্ত আবেদনের শুনানি আজ অনুষ্ঠিত হবে। 
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া আজ শুরু হয়েছে। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর