আপিল শুনানি: চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৩ জন, নাকচ ১৭

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রির্টানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের ওপর চতুর্থ দিনের শুনানি শেষ হয়েছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ৭০টি আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৩ জন। ১৭ জনের আপিল না মঞ্জুর করেছে ইসি, একজন অনুপস্থিত ছিলেন। 

এদিকে, এদিন ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুল হকের প্রার্থিতা অপেক্ষমাণ তালিকাভুক্ত ছিলো, পরে তা মঞ্জুর করা হয়েছে। 

সরেজমিন, সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের ওপর শুনানি শুরু করে ইসি। এদিন বেশি ভাগ আপিলকারীই তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার পক্ষে যেসব যুক্তি তার বেশির ভাগই টেকেনি।  

তবে দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এক শতাংশ ভোটারের সই সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় তাদের আপিল নাকচ করছে ইসি। 

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। শনিবার শুরু হয়ে শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী- 

  • আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। 
  • প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। 
  • রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি।
  • নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। 
  • প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। 
  • ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।   
একাত্তর/এসি
জাতীয় সংসদের শূন্য ঘোষণা হওয়া সংরক্ষিত মহিলা আসন-২৩ এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।   
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর