পোস্টাল ব্যালট নিয়ে শঙ্কা মোকাবিলা নির্বাচনের অন্যতম চ্যালেঞ্জ: সিইসি

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:১৪ পিএম

পোস্টাল ব্যালেট নিয়ে নানামুখী শঙ্কা রয়েছে, এই শঙ্কাগুলো মোকাবিলা করাই আসন্ন নির্বাচনের অন্যতম চ্যালেঞ্জ বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা শেষে এসব কথা বলেন তিনি। 

এদিন পোস্টাল ভোট বিডি অ্যাপের কার্যক্রম এবং আসন্ন নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে নির্বাচন কমিশন। এসময় পোস্টাল ভোটিং নিয়ে প্রার্থীরা অনিয়ম ও শঙ্কার কথা জানান তারা।

উত্তরে ইসির অতিরিক্ত সচিব কে এম নেওয়াজ বলেন, অনিয়মের প্রমাণ পেলে ইসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 

আলোচনা শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, পোস্টাল ব্যালট নিয়ে নানামুখী শঙ্কা রয়েছে, এই শঙ্কা মোকাবিলা করাই আসন্ন নির্বাচনের অন্যতম চ্যালেঞ্জ। 

সিইসি বলেন,  নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ (পোস্টাল ব্যালট) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই পরিস্থিতিতে আপনারা (সাংবাদিকরা) পাশে আছেন বলেই মানুষ সঠিক তথ্য পাচ্ছে। সাংবাদিকরা না থাকলে আমরা এতোদূর আসতে পারতাম না।

সিইসি বলেন, বিশ্বের ১২২ দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা সফল হলে বিশ্ব ইতিহাসে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়ে থাকবে। এর আগে দেশে এ ধরনের সাহসী ও ঝুঁকিপূর্ণ উদ্যোগ কেউ নেয়নি। অনেক উন্নত দেশও যা পারেনি, বাংলাদেশ তা করে দেখাচ্ছে।

সিইসি আরও বলেন, বিদেশি কূটনীতিকরা যখন আমার সঙ্গে দেখা করতে আসেন, তারা বলেন যদি বাংলাদেশ এই পোস্টাল ব্যালট সফল করতে পারে, তবে তা বিশ্ব ইতিহাসে স্থান পাবে। আমাদের প্রতিবেশী দেশগুলোও এভাবে সফল হতে পারেনি। প্রথম বছর হিসেবে আমরা এখন পর্যন্ত যা করেছি, তা অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো অবস্থানে আছে।

এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের আগে বিকাল ৩টায় প্রধান নির্বাচন কমিশনারের সাথে  সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস। 

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে জানতে চান তারা ।

তফসিল অনুযায়ী বুধবার প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। ২২ তারিখ থেকে প্রার্থীরা পুরোদমে নির্বাচনী প্রচার শুরু করবেন। 

একাত্তর/এসি
জাতীয় সংসদের শূন্য ঘোষণা হওয়া সংরক্ষিত মহিলা আসন-২৩ এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।   
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি সুন্দর ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর