চার উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্র এবং ভোটার নম্বর সহজে খুঁজে পাওয়ার চারটি প্রযুক্তিগত পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাওয়ার পদ্ধতিগুলো নিচে বিস্তারিত দেয়া হলো।

১. ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ: স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে সহজেই তথ্য পেতে পারেন। অ্যাপের ড্যাশবোর্ডে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ মেনু থেকে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে গিয়ে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর এবং কেন্দ্রের মানচিত্রসহ পূর্ণাঙ্গ ঠিকানা প্রদর্শিত হবে।

২. হটলাইন নম্বর ১০৫: সরাসরি কথা বলে তথ্য জানতে ভোটাররা কল করতে পারেন ১০৫ নম্বরে। কল করার পর অপারেটরের সহায়তা পেতে ‘৯’ চাপতে হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে এনআইডি নম্বর ও জন্ম তারিখ সাথে রাখা আবশ্যক।

৩. এসএমএস সেবা: যে কোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে PC <স্পেস> NID Number লিখে পাঠিয়ে দিতে হবে ১০৫ নম্বরে। ফিরতি এসএমএসে ভোটারকে তার কেন্দ্র ও ভোটার নম্বর জানিয়ে দেয়া হবে।

৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট: ইসির অফিসিয়াল ওয়েবসাইট (ecs.gov.bd) ব্যবহার করেও তথ্য জানা যাবে। এখানে দুটি উপায় রয়েছে, এক- নির্বাচনী এলাকা বা উপজেলা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা যাবে। দুই- এনআইডি ও জন্ম তারিখ দিয়ে সরাসরি ভোটার নম্বর ও কেন্দ্র খুঁজে পাওয়া যাবে। বিশেষ সুবিধা হিসেবে গুগল ম্যাপের মাধ্যমে কেন্দ্রের অবস্থান ও দূরত্ব দেখার সুযোগও রাখা হয়েছে।

১২ ফেব্রুয়ারি দেশজুড়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটারদের বিড়ম্বনা এড়াতে এবং সুশৃঙ্খল ভোটদান নিশ্চিত করতেই ইসি এই ডিজিটাল সেবাসমূহ উন্মুক্ত করেছে।

এআরএস
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর