নির্বাচনে টানা পাঁচ দিনের ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১১ পিএম

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি শুরু হতে যাচ্ছে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে, যার ফলে শিক্ষার্থীরা এই সময়ে শ্রেণিকক্ষে ফেরার সুযোগ পাবে না।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা ও নির্বাচনি প্রজ্ঞাপন বিশ্লেষণে দেখা গেছে, এই দীর্ঘ ছুটির শুরু হবে ১১ ফেব্রুয়ারি থেকে। ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচনের বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সবশেষ ১৫ ফেব্রুয়ারি ‘শ্রী শ্রী শিবরাত্রি ব্রত’ উপলক্ষে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। অর্থাৎ টানা পাঁচ দিন পর ১৬ ফেব্রুয়ারি পুনরায় ক্লাস শুরু হবে।

২০২৬ শিক্ষাবর্ষের এটিই প্রথম দীর্ঘ ছুটি। তবে এর বাইরেও ১০ ফেব্রুয়ারি দেশের শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, এ বছর শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৪ দিন ছুটি রাখা হয়েছে।

মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী, বছরের পরবর্তী বড় ছুটিগুলো হলো- 

রমজান ও ঈদুল ফিতর: আগামী ৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া রমজান উপলক্ষে জুমাতুল বিদা, স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর মিলিয়ে টানা ১৯ দিনের দীর্ঘ ছুটি থাকবে। দীর্ঘ এই অবকাশ শেষে ২৯ মার্চ থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি: ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত টানা ১২ দিনের ছুটি নির্ধারিত আছে। গত বছর এই ছুটি ১৫ দিন থাকলেও এবার তা কিছুটা কমিয়ে আনা হয়েছে।

শারদীয় দুর্গাপূজা: দুর্গাপূজা উপলক্ষে এবার ৫ দিনের ছুটি রাখা হয়েছে।

এছাড়াও লক্ষ্মী পূজা, প্রবারণা পূর্ণিমা এবং ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে একদিন করে ছুটি থাকবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের তালিকা থেকে জানা গেছে।

নির্বাচনকালীন এই দীর্ঘ ছুটির সময়ে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়া স্কুলগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

এআরএস
জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি দিতে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের লক্ষ্যে ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ‍্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ,...
প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদটিকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর