৯ লাখ সদস্য ও প্রযুক্তির নজরদারিতে উৎসবমুখর ভোটের প্রস্তুতি

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ পিএম

সারাদেশে নির্বাচনী প্রচারণা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং প্রস্তুতি পর্ব নিয়ে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, সুষ্ঠুভাবে ভোটের কার্যক্রম সম্পন্ন করতে সরকার তৎপর। নির্বাচন উৎসবমুখর হবে এবং সরকারের প্রত্যাশা—নারীসহ পুরো পরিবার নিরাপদে ভোট দিতে পারবে।

নির্বাচনী নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে প্রেস সচিব জানান, ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে ভোটের মাঠের যেকোনো খবর দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে। এছাড়া সুষ্ঠু ভোট নিশ্চিত করতে এরই মধ্যে দেশের ৮০ শতাংশ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। সরকার ‘নির্বাচন বন্ধু’ নামে একটি হটলাইনও চালু করেছে, যেখানে যেকোনো মোবাইল থেকে ‘৩৩৩’ নম্বরে কল করে নির্বাচনবিষয়ক যেকোনো ইস্যু জানানো যাবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনে নিরাপত্তায় এবার প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকছেন। এর মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ১ লাখের বেশি সদস্য থাকবেন। এ ছাড়া ৪৩ হাজার ভোটকেন্দ্র গোয়েন্দা নজরদারিতে রাখা হচ্ছে।

অনুষ্ঠানে ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার জানান, ‘পাশা’ নামে বিতর্কিত একটি পর্যবেক্ষক সংস্থাকে নির্বাচনের কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে না। সরকার স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর।

একাত্তর/আরএ
বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার পক্ষে থাকলেও সেই স্বাধীনতার অর্থ কোনোভাবেই ‘স্বেচ্ছাচারিতা’ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)। তিনি...
গণমাধ্যমের কাছ থেকে কোনো দলীয় আনুগত্য বা লেজুড়বৃত্তি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি সত্যিকারের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে বর্তমান সরকার। নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় সারাক্ষণ...
প্রায় দুই বছর আগে, ২০০৪ সালে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সেই ঐতিহাসিক বাংলাদেশ সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।...
প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ। তাকে সরকারের সচিব পদমর্যাদায় এ নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর