ডয়চে ভেলেকে তারেক রহমান

ভোট জিতলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৪ পিএম

১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হলে বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারবে বলে আশা জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম-খুনের বিচার নিয়েও কথা বলেছেন।

ডয়চে ভেলের মাল্টিমিডিয়া সাংবাদিক আরাফাতুল ইসলাম দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে, ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে মায়ের মৃত্যু এবং নির্বাচনী প্রস্তুতি- দুটোর সামঞ্জস্য রাখাই তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো বলে জানান তারেক রহমান। সাক্ষাৎকারে তিনি নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম-খুনের বিচার নিয়েও কথা বলেছেন৷

ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে আসন্ন জাতীয় নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আশাবাদ জানান, ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু হবে এবং জনগণের রায়ে এককভাবে সরকার গঠন করতে পারবে বিএনপি।

দীর্ঘ ১৭ বছরের নির্বাচিত জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দেশে ফিরে মানুষের চোখে যে প্রত্যাশা দেখেছেন, সেটি পূরণই তার জন্য বড় দায়িত্ব। তবে দেশে ফেরার মাত্র কয়েকদিনের মাথায় মায়ের মৃত্যু এবং একইসঙ্গে নির্বাচনী প্রস্তুতি-- এই দুই বাস্তবতার ভার সামলানোই ছিলো তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সাক্ষাৎকারে দলীয় ইশতেহার নিয়েও কথা বলেন তারেক রহমান। তার দাবি- তরুণ, নারী, প্রবীণ ও প্রতিবন্ধীসহ সমাজের সব শ্রেণির মানুষের জন্য পরিকল্পনা রাখা হয়েছে। তিনি বলেন, দেশ গড়তে হলে সবাইকে নিয়েই এগোতে হবে।

নারী উন্নয়নের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, বিএনপি সরকারের সময় মেয়েদের জন্য প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করা হয়েছিল। ক্ষমতায় এলে সেই সুযোগ আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রান্তিক পরিবারের গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে রাষ্ট্রীয় সহায়তা দেওয়ার কথা জানান তিনি।


ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিএনপি চেয়ারম্যান স্পষ্ট জানান, বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হলে যেকোনো দেশের সঙ্গেই দূরত্ব তৈরি হতে পারে। তাঁর ভাষায়, দেশের মানুষের স্বার্থই হবে অগ্রাধিকার।

গত দেড়দশকে গুম ও হত্যার ঘটনায় বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠাই হবে তাদের অঙ্গীকার। ডয়চে ভেলেকে দেওয়া এই সাক্ষাৎকারে নির্বাচন, কূটনৈতিক সম্পর্ক এবং দলীয় প্রতিশ্রুতি- সব মিলিয়ে ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখার ইঙ্গিত দেন তারেক রহমান।

 

এআরএস
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত ও পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের জন্য কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল গ্রহণের নির্দেশনা দিয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর