সংসদ নির্বাচনে ফলের সরকারি গেজেট কবে, যা জানা গেলো

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশিত হবে। এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) একটি সভা অনুষ্ঠিত হবে।

আজ দুপুরে নির্বাচন কমিশনের একটি সূত্র একাত্তরকে এই তথ্য জানিয়েছে। এছাড়া দুপুর দুইটায় ইসির আনুষ্ঠানিক ব্রিফিং হবে বলেও জানা গেছে।

ইসি সূত্র জানায়, ২৯৭ আসনের মধ্যে এখন পর্যন্ত পাওয়া অধিকাংশ আসনের বেসরকারি ফলাফল পর্যালোচনা ও গেজেট প্রকাশের প্রক্রিয়া চূড়ান্ত করতেই আজকের এই সভা আহবান করা হয়েছে। নিয়মানুযায়ী, ভোটগ্রহণের পর বেসরকারি ফলাফল গেজেট আকারে প্রকাশের মাধ্যমেই চূড়ান্ত বিজয়ী হিসেবে প্রার্থীদের স্বীকৃতি দেওয়া হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিভিন্ন আসন থেকে বেসরকারি ফলাফল আসতে শুরু করে। এরই ধারাবাহিকতায় আগামীকাল শনিবার গেজেট প্রকাশের মধ্য দিয়ে এই নির্বাচনী প্রক্রিয়ার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটতে যাচ্ছে।

একাত্তর/এসি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর