৯৯৯ নম্বরে নির্বাচন সংক্রান্ত ফোনকল এসেছে ৮৩৮০

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছিল। গত ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চব্বিশ ঘণ্টা চলমান এই কার্যক্রমে নির্বাচন সংক্রান্ত মোট ৮ হাজার ৩৮০টি ফোনকল জমা পড়েছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর প্রধান এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম (বিপিএম-সেবা) স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রাপ্ত কলগুলোর মধ্যে ৩ হাজার ৭১৩টি ফোনকল ছিলো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে মারামারি, নিষিদ্ধ সময়ে নির্বাচনী প্রচারণা, ভোটকেন্দ্রে অনিয়ম এবং আইন-শৃঙ্খলা সম্পর্কিত বিষয় নিয়ে। এসব অভিযোগের প্রেক্ষিতে ৯৯৯ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা, জেলা ও মেট্রোপলিটন পুলিশ এবং রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

এছাড়া বাকি ৪ হাজার ৬৬৭টি ফোনকল ছিল নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য ও বিষয় সম্পর্কে জানতে চেয়ে।

পুরো কার্যক্রমটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক স্থাপিত ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’–এর সাথে সার্বক্ষণিক নিবিড়ভাবে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হয়েছে। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগসমূহ ৯৯৯ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে আইনানুগ সমাধান নিশ্চিত করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

একাত্তর/আরএ
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ‍্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 
ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুর উপনির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে বৃহস্পতিবার আরও সাতটি নির্বাচনী মামলা দায়ের করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন এগারো দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর