মন্ত্রিসভার সদস্যরা কি ধরনের সুযোগ-সুবিধা ভোগ করেন?

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৩ পিএম

সরকারি বেতন-ভাতা, পাইক-পেয়াদা ও সম্মানী বাবদ বছরে প্রায় ৩০ লাখ টাকার সুবিধা পান মন্ত্রীরা। এছাড়া প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীরাও পান ২৫ লাখের ওপরে। থাকে, নিজ এলাকার জন্য বার্ষিক থোক বরাদ্দও। অন্যদিকে, সংসদ সদস্যরা বাড়ির সুবিধা না পেলেও, আমদানি করতে পারেন শুল্কমুক্ত গাড়ি। যদিও, এসব বরাদ্দ নিয়ে সবসময়ই সন্তুষ্ট থাকেন না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এসব ব্যক্তিরা।

সরকারি পরিবহন পুলে চলছে গাড়ি প্রস্তুত করার ব্যস্ততা। বছর-দশেকের পুরনো টয়োটা ক্যামরি ও মিতসুবিশি ল্যান্সার মডেলের এসব যানবাহন ব্যবহার করবেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।

সরকারি বিধান অনুযায়ী এসব গাড়ির জন্য প্রতিদিন ১৮ লিটার জ্বালানি তেল অথবা সমপরিমাণ অর্থ পাবেন তারা। যদিও অতীতে এসব নিয়ে অসন্তুষ্টি ছিল মন্ত্রীদের মধ্যে।

গাড়ি ছাড়াও বিভিন্ন আর্থিক সুবিধা পান সরকারের গুরুত্বপূর্ণ এসব ব্যক্তি। যেমন, একজন মন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ৫ হাজার টাকা। সাথে সুসজ্জিত বাড়ি অথবা ফ্ল্যাট। আর বাড়ি না নিলে সে বাবদ মাসিক ভাতা ৮০ হাজার টাকা। এছাড়া, বাড়ির সাজসজ্জা ও সংস্কারেও বছরে পান প্রায় সাড়ে সাত লাখ টাকা।

প্রতিমন্ত্রীর বেতন মন্ত্রীদের চেয়ে খানিকটা কম; ৯২ হাজার টাকা। তবে, সরকারি বাড়িতে না উঠলে ভাতা পান ৭০ হাজার প্রতিমাসে। আর, সাজসজ্জা ও সংস্কারের জন্য বছরে ছয় লাখ টাকার ওপরে। আর একেকজন উপমন্ত্রীর বেতন ৮৬ হাজার ৫শ। আবাসন সুবিধা প্রতিমন্ত্রীর সমান।

এর বাইরে বাসভবনে বিদ্যুৎ,গ্যাস,পানি ও টেলিফোন ব্যয় পুরোটাই বহন করে সরকার। দর্শনার্থী আপ্যায়নে একজন মন্ত্রী পান মাসে ১০ হাজার টাকা। প্রতিমন্ত্রী সাড়ে ৭ ও উপমন্ত্রী পান ৫ হাজার।

বিমান ভ্রমণে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী বছরে বিমা সুবিধা ১০ লাখ টাকা। আর কোনো সদস্য অসুস্থ হলে তাঁর চিকিৎসার পুরো খরচ সরকার বহন করে।

দেশের ভেতরে ভ্রমণভাতা ও নিজ এলাকার উন্নয়নে বছরে ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত পান মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা। যার কোনো নিরীক্ষা হয় না।

এদিকে, সংসদ সদস্যের মাসিক বেতন ৫৫ হাজার টাকা। আছে শুল্কমুক্ত একটি গাড়ি আমদানির সুবিধা। পান ঢাকায় প্লট। নির্বাচনী এলাকার যাওয়া-আসার ভাতা মাসে সাড়ে ১২ হাজার, সম্মানী ভাতা পাঁচ হাজার আর মাসিক পরিবহন ভাতা ৭০ হাজার টাকা।

নির্বাচনী এলাকায় অফিস খরচের জন্য প্রতি মাসে ১৫ হাজার টাকা দেয়া হয় এমপিদের। আর্থিক সুবিধার বাইরে বিভিন্ন কর্মচারি, একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা, রাধুনিসহ নানা সুবিধা পান মন্ত্রী-এমপিরা।

এছাড়া লন্ড্রি, ক্রোকারিজ,অভ্যন্তরীণ ভ্রমণ, এলাকার উন্নয়নসহ নানা ভাতা মিলিয়ে বছরে একেকজন এমপিকে দেয়া হয় আট লাখ টাকার ওপরে। যার পুরোটাই করমুক্ত। এছাড়া প্রথম শ্রেণির কর্মকর্তার সমান চিকিতসা ভাতা পান এমপিরা।

 

এআরএস
বাংলাদেশে বাণিজ্যিক যৌন শোষণের শিকার হচ্ছে প্রায় ৩০ হাজার কন্যা শিশু, যার বড় একটি অংশই জীবনের প্রারম্ভে বা অপ্রাপ্তবয়সে এই অন্ধকার জগতে পা রাখতে বাধ্য হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং...
নতুন করে বৈধ অস্ত্রের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কাছে আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
মাঠপর্যায়ে ভ্যাট বা রাজস্ব আদায়ে গতিশীলতা আনার লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একইসঙ্গে প্রধানমন্ত্রী...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর