তারেক রহমানের সঙ্গে দেখা করলেন নতুন মন্ত্রিপরিষদ সচিব

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম

নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি জানান, মঙ্গলবার নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত থাকবে।

প্রথমে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের নির্ধারিত শপথ কক্ষে।এর পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।

বৈঠকের বিষয়ে নাসিমুল গণি বলেন, বিএনপি চেয়ারম্যানের সঙ্গে আমি মূলত শপথ অনুষ্ঠানের খুঁটিনাটি ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি।


তিনি আরও বলেন, বিএনপি অনুষ্ঠানের বিষয়ে কিছু সুনির্দিষ্ট চাহিদার কথা জানিয়েছেন এবং আমরা তা গ্রহণ করেছি। পুরো শপথ অনুষ্ঠানটি নির্বিঘ্ন করতে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, যেখানে দেশি-বিদেশি এক সহস্রাধিক অতিথি উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিকে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের পর প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে তাঁকে সরকারের এই সর্বোচ্চ প্রশাসনিক পদে দায়িত্ব দেয়া হলো।

এআরএস
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান...
শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অনুষ্ঠানে পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ৯২টি বা এমনকি ২০০-৩০০টি কারখানা বন্ধ হয়ে গেছে, এমন প্রতিবেদন নাকচ করেছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর