নির্বাসন থেকে দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম

বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা তারেক রহমান। সংসদ নির্বাচনে তাঁর দলের নিরঙ্কুশ জয়ের পর এই শপথ গ্রহণের মাধ্যমে দক্ষিণ এশিয়ার এই দেশটির রাজনীতিতে এক চূড়ান্ত পটপরিবর্তন ঘটল। মঙ্গলবার রবিকোজ্জ্বল বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে তারেক রহমানকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

৬০ বছর বয়সী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। ২০২৪ সালে জেন-জি প্রজন্মেরনেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ অস্থিরতা কাটিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠন এবং তৈরি পোশাক শিল্পের মতো প্রধান খাতগুলোকে পুনরুজ্জীবিত করার মতো জরুরি চ্যালেঞ্জ এখন তাঁর সামনে।

নির্বাচনের আগ পর্যন্ত নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন রূপান্তরকালীন সময়ে দেশ পরিচালনা করেছে।

ছবি: সংগৃহীত
দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার শপথ গ্রহণ অনুষ্ঠান রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে আয়োজন করা হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করান। এ সময় জ্যেষ্ঠ রাজনীতিক, কূটনীতিক, সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং চীন, ভারত ও পাকিস্তানসহ আমন্ত্রিত বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও ক্ষমতায় ফিরল। অন্যদিকে, শেখ হাসিনার পতনের পর ২০১৩ সালের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেয়া জামায়াতে ইসলামী রেকর্ডসংখ্যক ৬৮টি আসনে জয়লাভ করেছে।

ছবি: সংগৃহীত
ইসি নিবন্ধন বাতিল করায় শেখ হাসিনার দল আওয়ামী লীগ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায়নি। জামায়াতে ইসলামী এবং তাদের মিত্ররা, যাদের মধ্যে হাসিনা বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী তরুণ অ্যাক্টিভিস্টদের দল ‘জাতীয় নাগরিক পার্টি’ও রয়েছে, সংসদে বিরোধী দল গঠন করবে।

তারেক রহমানের এই ক্ষমতায় আরোহণ এক দীর্ঘ ও ঝঞ্ঝাবিক্ষত রাজনৈতিক যাত্রার চূড়ান্ত পরিণতি। লন্ডনে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত বছর তাঁর মায়ের মৃত্যুর ঠিক আগমুহূর্তে তিনি বাংলাদেশে ফিরে আসেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা দীর্ঘকাল ধরে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সমালোচনা করলেও তারেক রহমান বরাবরই তা অস্বীকার করে এসেছেন। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দলীয় সমর্থকদের উজ্জীবিত করেছে এবং বিএনপির নির্বাচনী প্রচারণাকে নতুন রূপ দিয়েছে।

ছবি: রয়টার্স
নির্বাচন পরবর্তী প্রথম বক্তব্যে তারেক রহমান শান্তি ও ধৈর্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, যে কোনো মূল্যে শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে। সমর্থকদের প্রতিহিংসা থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করব না।

এআরএস
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত ও পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের জন্য কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল গ্রহণের নির্দেশনা দিয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর