সাজ সাজ রব সচিবালয়ে, ২০১ নম্বর কক্ষে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৯ পিএম

নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ সচিবালয়। এক নতুন উদ্দীপনায় সেজেছে প্রশাসনিক এই কেন্দ্রবিন্দু। বিশেষ করে সচিবালয়ের এক নম্বর ভবনের ২০১ নম্বর কক্ষটি এখন সবার আগ্রহের কেন্দ্রে, কারণ এখানেই বসবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার  (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সরেজমিন, চারদিকে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। এক নম্বর ভবনের কড়োরিডোর থেকে শুরু করে প্রতিটি তলায় সাজ সাজ রব। প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে বিশেষ প্রস্তুতির শেষ পর্যায়ে। 

সচিবালয়ের প্রধান প্রশাসনিক ভবন হিসেবে পরিচিত এক নম্বর ভবনের দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষটি প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য নির্ধারিত হয়েছে। কক্ষটি নতুন আসবাবপত্র এবং আনুষঙ্গিক সরঞ্জামে সুসজ্জিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাজের সুবিধার্থে এই কক্ষে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। আজ বিকালেই শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তার এই দপ্তরে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর পাশাপাশি নতুন মন্ত্রী পরিষদের সদস্যদের স্বাগত জানাতে অন্য মন্ত্রণালয়ের দপ্তরগুলোও প্রস্তুত করা হয়েছে। প্রতিটি ভবনের প্রবেশপথে ফুল ও বাহারি গাছের টব বসিয়ে সজ্জিত করা হয়েছে। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো সচিবালয় এলাকায় এখন কেবল নতুন সরকারের মন্ত্রীদের আগমনের অপেক্ষা।

মন্ত্রণালয়গুলোর কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যেও নতুন সরকারকে ঘিরে বিপুল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন সম্পন্ন হওয়ার পরপরই তারা নিজ নিজ দপ্তরে কাজ শুরু করবেন।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর