গভীর রাতে শপথের চিঠি অস্বস্তিকর: জামায়াত আমির

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম

দেশের মানুষ পরিপূর্ণভাবে তাদের আমানত পূরণ করতে পারেনি। গভীর রাতে শপথের চিঠি দেওয়া হয়েছে, যা অত্যন্ত অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

এসময় জুলাই বিপ্লবের চেতনা ও সংবিধান সংস্কার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে আমরা সম্মান দেখিয়েছি। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়া জনআকাঙ্ক্ষার বিপরীত এবং এটি সংস্কারের বিরোধী। বিএনপি জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হলে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে। জুলাইকে অসম্মান করে সংসদ গৌরবের আসনে বসতে পারে না।

তিনি আক্ষেপ করে বলেন, আমরা জুলাই শহিদদের শ্রদ্ধা জানাতে পারি নাই। সরকারি দল হতে পারি নাই—তাতে আফসোস নাই। তবে ফলাফল প্রকাশের সাথে সাথেই নির্বাচনের উৎসব মিলিয়ে গেছে।

নতুন সরকারের প্রতি নিজের অবস্থান পরিষ্কার করে জামায়াত আমির বলেন, সরকার দেশ ও জনগণের স্বার্থের পক্ষে উদ্যোগ নিলে আমাদের সহযোগিতা পাবে। তবে জনস্বার্থের বিরুদ্ধে গেলে আমরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবো। আমরা চাই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাক, প্রত্যেক নাগরিক নিরাপত্তা পাক এবং কর্মসংস্থান সৃষ্টি হোক।

নির্বাচন-পরবর্তী সহিংসতা নিয়ে তিনি বলেন, নির্বাচনের রাত থেকে বিভিন্ন এলাকায় আমাদেরকে ভোট দেয়ার কারণে নারী-পুরুষের ওপর হামলা হচ্ছে। এটি বন্ধ হওয়া দরকার। সরকারের ইতিবাচক ভূমিকা থাকলে আমাদের সহযোগিতা পাবে।

এ সময় তিনি আরও মন্তব্য করেন যে, অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারে যাওয়া ‘ফেয়ার’ নয়।

একাত্তর/আরএ
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনাকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চব্বিশকে হারিয়ে...
বিএনপি সংস্কার বা ঐক্যমত্যের আলোচনায় অংশ নিলেও নির্বাচনের পর দেখা গেলো তারা গণভোটের রায়কে মন থেকে মেনে নেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...
দেশের প্রকৃত অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে প্রচলিত অর্থ বছরকে পরিবর্তন করে ‘ক্যালেন্ডার বর্ষ’ (জানুয়ারি–ডিসেম্বর) অনুযায়ী করার প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির...
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর