দলকানা সরকারি কর্মকর্তা দেখতে চাই না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৮ পিএম

সরকার অতীতের মতো কোনো দলকানা কর্মকর্তা দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি সরকারি কর্মকর্তাদের পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, রাজনৈতিক পরিচয় দিয়ে কিছু হয় না, কাজের দক্ষতা ও পারফরম্যান্সই একজন কর্মকর্তার পরিচয় তুলে ধরে। জনগণের প্রত্যাশা পূরণে নিরপেক্ষতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার ভালোভাবে পড়তে হবে। এটি কেবল অঙ্গীকার নয়, জনগণের সঙ্গে করা একটি সামাজিক চুক্তি। জনগণের ভোটে সরকার গঠিত হওয়ায় সেই সামাজিক চুক্তি এখন রাষ্ট্রীয় অঙ্গীকারে পরিণত হয়েছে। ইশতেহারের অগ্রাধিকার বিষয়গুলো বিবেচনায় রেখে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি, বন বিভাগ ও সমবায় বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরবিএস
বাংলাদেশের সমুদ্রসীমায় জ্বালানি ও খনিজ সম্পদ অনুসন্ধান এবং উত্তোলন করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (বিদ্যুৎ আমদানিসহ) মোট বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি ৮৮ লাখ টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী...
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সঙ্কট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে প্রস্তাব প্রণয়নের লক্ষে একটি ‘মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার। 
জ্বালানি তেল বিতরণে আরোপিত রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) থেকে রেশনিং বাতিল করে পাম্পগুলোকে চাহিদা মতো জ্বালানি তেল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর