ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম

ক্ষমতাসীন দল হিসেবে ২০০৬ সালের পর অর্থাৎ প্রায় ২০ বছর পর সংসদে যাচ্ছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে ১২ মার্চ। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে অধিবেশন আহবান করবেন রাষ্ট্রপতি। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেহ বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। 

তিনি জানান, ওইদিন স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি। 

সংবিধানের ৭২ অনুচ্ছেদের দুই নম্বর উপদফা অনুযায়ী নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের এক মাসের মধ্যে সংসদ অধিবেশন শুরুর বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী ১৪ মার্চের মধ্যেই অধিবেশন ডাকতে হবে। এ বিষয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন সরকারের নীতি নির্ধারনী ফোরাম। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন উদ্দিন আহমদ জানান, ১২ মার্চ প্রথম সংসদ অধিবেশনের জন্য প্রস্তুতি চলছে।

তিনি জানান সংসদ অধিবেশন ডাকার  দিনই স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। রাষ্ট্রপতি পরিবর্তন হবে কিনা সে সিদ্ধান্ত এখনও হয়নি। 

এদিকে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের অগ্রগতি জানতে বেসামরিক বিমান মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সাথে  বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এদিন সকালে সৌদি রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে।  প্রধানমন্ত্রী পররাষ্ট্র ন্ত্রীর সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন। সেই সঙ্গে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ক সভা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একাত্তর/এসি
দীর্ঘ সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরে সংসদ ভবনে নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করার পাশাপাশি সংসদ অধিবেশনেও যোগ দিয়েছেন বিএনপির জেষ্ঠ্য নেতা, ঢাকা-৮ আসনের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ৯২টি বা এমনকি ২০০-৩০০টি কারখানা বন্ধ হয়ে গেছে, এমন প্রতিবেদন নাকচ করেছেন।
দেশের চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলা ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি নতুন কূপ খননের বিশাল পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে এবং আরও সাতটি কূপের খনন চলমান রয়েছে।
দেশে গত ছয় মাসে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর