ঢাকাসহ ছয় সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২২ পিএম

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন ছয়জন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী এ নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার বিভাগ (সিটি কর্পোরেশন-১ শাখা) থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্পোরেশন পুনর্গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই ছয় ব্যক্তি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মো. আব্দুস সালাম; ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মো. শফিকুল ইসলাম খান; খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু; সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী; নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে মো. শওকত হোসেন সরকার।

নিয়োগ পাওয়া প্রশাসকরা 'স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন অধ্যাদেশ’ অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা পাবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরবিএস
সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনা নিয়ে সার্বিক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানী ঢাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সমন্বিতভাবে একাধিক স্বল্প ও দীর্ঘমেয়াদি উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সভাপতি করে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে সরকার। আগামী এক বছরের মধ্যে মোট পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে বাজেট পাওয়ার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর