সালাহউদ্দিনকে আহবায়ক করে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ‘আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করেছে । 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন কমিটি গঠনের তথ্য জানানো হয়েছে ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে এই কমিটির আহবায়ক করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রিসভার আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য ।

প্রজ্ঞাপন অনুযায়ী কমিটির সদস্যরা হলেন:

  • আহ্বায়ক: সালাহউদ্দিন আহমদ, মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ।
  • সদস্য: আবু জাফর মোঃ জাহিদ হোসেন, মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় ।
  • সদস্য: খন্দকার আব্দুল মুক্তাদির, মন্ত্রী, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় ।
  • সদস্য: মোহাম্মদ আমিন উর রশীদ, মন্ত্রী, খাদ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় ।
  • সদস্য: মো. আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ।
  • সদস্য: অনিন্দ্য ইসলাম অমিত, প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ।
  • সদস্য: ব্যারিস্টার কায়সার কামাল, প্রতিমন্ত্রী, ভূমি মন্ত্রণালয় ।
  • সদস্য: মীর শাহে আলম, প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ।
  • সদস্য: ফারজানা শারমীন, প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় ।
  • সদস্য: সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ।

কমিটিকে সাচিবিক ও কৌশলগত সহায়তা দেওয়ার জন্য জন্য ১৪ জন পদস্থ কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে । তারা হলেন:

১. মন্ত্রিপরিষদ সচিব।
২. প্রধানমন্ত্রীর মুখ্য সচিব/সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় ।
৩. সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ।
৪. সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ ।
৫. প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ ।
৬. চিফ অব জেনারেল স্টাফ, সেনাসদর ।
৭. পুলিশ মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ ।
৮. মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।
৯. মহাপরিচালক, আনসার ও ভিডিপি ।
১০. মহাপরিচালক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ।
১১. মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ।
১২. মহাপরিচালক, বাংলাদেশ কোস্ট গার্ড ।
১৩. মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।
১৪. মহাপরিচালক, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, এই কমিটিতে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবগণও অন্তর্ভুক্ত বলে গণ্য হবেন ।

একাত্তর/এসি
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
মাঠপর্যায়ে ভ্যাট বা রাজস্ব আদায়ে গতিশীলতা আনার লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একইসঙ্গে প্রধানমন্ত্রী...
সরকারি ক্রয় আইনকে আরও সময়োপযোগী ও আধুনিক করার লক্ষে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদ্যমান আইনে বেশ কিছু পরিবর্তন এনে এ অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর