ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০১:৪১ পিএম

আগামী ৫ মার্চের মধ্যে শেষ হবে তথ্য সংগ্রহের কাজ, ৮ তারিখের মধ্যে ফ্যামিলি কার্ড সংক্রান্ত সকল কাজ সম্পন্ন হবে। এরপর আগামী ১০ই মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কার্ড প্রদান কর্মসূচি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

রোববার (১ মার্চ) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে মাঠ পর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

সমাজকল্যাণমন্ত্রী বলেন, এবছর জুলাইয়ে ব্যাপকহারে শুরু হবে এ কার্যক্রম। শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে কাভার করা হবে শতভাগ।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড হবে নির্ভুল তথ্যের ভাণ্ডার। এসব তথ্য রাষ্ট্রের বিভিন্ন সংস্থার কাজে আসবে। বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি গ্রাহকের কাছে টাকা পৌঁছাবে, এরমধ্যে কোনো মধ্যভোগী সংস্থা থাকবে না বলেও জানান মন্ত্রী। 

তিনি আরও বলেন, হত-দরিদ্র, দরিদ্র, নিম্নবিত্তরাই এ কার্ডের সুবিধা পাবেন। সমাজের সচ্ছলরা এ কার্ড পেলেও তারা আর্থিক সহায়তা পাবেন না, বরং তাদের অর্থ সমাজের চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণেই ব্যবহার হবে। ফলে তাদেরও সমাজে অবদান রাখার সুযোগ হবে, রাষ্ট্র তাদের স্বীকৃতি দেবে। দলীয় কোনো লোক এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবে না, কেউ বিভ্রান্তি ছড়ালে বা কার্ড করিয়ে দেয়ার নামে অর্থের লেনদেনের চেষ্টা করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সমর্পণ করতে অনুরোধ জানান মন্ত্রী।

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর