রোহিঙ্গা শিশুদের সহায়তায় ইউনিসেফকে ১৪ লাখ ডলার দিচ্ছে জাপান

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৭:৪৭ পিএম

কক্সবাজার ও ভাসানচরে আশ্রিত রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারের জন্য জীবনরক্ষাকারী সহায়তা দিতে জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) সঙ্গে ১৪ লাখ ডলারের একটি নতুন চুক্তি সই করেছে জাপান।

ইউনিসেফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অর্থায়নের মাধ্যমে ৫৬ হাজার ৫০০ -এর বেশি শরণার্থী সুবিধা পাবেন। এর মধ্যে ৩৬ হাজারের বেশি শিশু রয়েছে, যারা শিক্ষা, পানি, স্যানিটেশন (ওয়াশ), পুষ্টি এবং স্বাস্থ্যসেবায় সরাসরি সহায়তা পাবে।

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি এবং বাংলাদেশে ইউনিসেফ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।

রাষ্ট্রদূত আইওয়ামা এ বিষয়ে বলেন, বৈশ্বিক মানবিক সহায়তা কমে যাওয়ার এই সময়ে জাপানের এই নতুন সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, ওয়াশ, পুষ্টি ও স্বাস্থ্যসেবার মতো খাতে এই সহায়তা জাপান-ইউনিসেফের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব এবং মানব নিরাপত্তার প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।

তিনি আশা প্রকাশ করেন, এই সহায়তা রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় আশ্রয়দাতা সম্প্রদায়ের মর্যাদা বৃদ্ধি করবে।

রোহিঙ্গা সংকট এখন নবম বছরে পা দিয়েছে। অতিরিক্ত জনসংখ্যার চাপ, রোগের প্রাদুর্ভাব ও অপুষ্টির কারণে শিশুরা বড় ঝুঁকির মধ্যে রয়েছে।

এ প্রসঙ্গে ইউনিসেফ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, জাপান সরকারের এই সহায়তা শিশুদের সুস্থ রাখা, শিক্ষায় ধরে রাখা এবং দক্ষতা উন্নয়নের পথ তৈরি করতে বড় ভূমিকা রাখবে।

চুক্তির আওতায় ইউনিসেফ ভাসানচরে মিয়ানমার কারিকুলামে শিক্ষা কার্যক্রম বাড়াবে এবং কক্সবাজারে কিশোর-কিশোরীদের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি জোরদার করবে। এছাড়া কলেরা ও ডেঙ্গুর মতো রোগ প্রতিরোধে নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন করা হবে। পরিবারগুলোর মধ্যে সাবান ও মাসিক স্বাস্থ্যসামগ্রীও বিতরণ করা হবে।

২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে এ পর্যন্ত জাপান বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে। এর মধ্যে প্রায় ৪৭ মিলিয়ন ডলার ইউনিসেফের মাধ্যমে রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারের কল্যাণে ব্যয় করা হয়েছে।

একাত্তর/আরএ
আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা ও আন্তর্জাতিক মানের কর্মসংস্থানের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন...
জাতিসংঘের প্রধান উন্নয়ন সহায়তা সংস্থা ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
দীর্ঘ এক বছরের বেশি সময় পর আগামী ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর