নারী দিবসে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্রিটিশ হাইকমিশনারের

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১১:১৮ এএম

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

রোববার (৮ মার্চ) ব্রিটিশ হাইকমিশনের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

বিবৃতিতে সারাহ কুক বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নারী নেতৃত্বের অগ্রগতি, অর্থনৈতিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাজ্য নারী ও মেয়েদের আত্মবিশ্বাসের সঙ্গে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং তাদের ভবিষ্যৎ গঠনকারী সিদ্ধান্তগুলোতে প্রভাব বিস্তার করতে নিরন্তর সহায়তা দিয়ে যাচ্ছে।

বিবৃতিতে হাইকমিশনার বলেন, আন্তর্জাতিক নারী দিবসে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে দাঁড়িয়ে নারীদের নেতৃত্ব, অর্থনৈতিক সুযোগ এবং নিরাপত্তা ও সুরক্ষা অগ্রসর করতে সমর্থন জানাচ্ছে। আমরা নারী ও মেয়েদের আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করতে এবং তাদের ভবিষ্যৎ গঠনকারী সিদ্ধান্তগুলোতে প্রভাব বিস্তার করতে সহায়তা করছি।

প্রকাশিত ওই বিবৃতিতে গোলাপি জ্যাকেট পরিহিত হাস্যোজ্জ্বল সারাহ কুকের একটি ছবিও যুক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬-এর এই বার্তা বাংলাদেশে নারী ক্ষমতায়ন ও সমান অধিকারের প্রতি যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদী অঙ্গীকারকে আরও জোরালো করে তুলেছে।

ব্রিটিশ হাইকমিশন জানায়, বাংলাদেশ সরকার ও বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে যৌথভাবে নারী অধিকার রক্ষায় এই ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাজ্য।

একাত্তর/আরএ
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধান কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অদম্য নারী পুরস্কার কার্যক্রমের আওতায় গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়াকে 'গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী'...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়ায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। 
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর